Serial Killer: প্ল্যাটফর্মে রাত কাটিয়ে ট্রেনে ট্রেনে খুন-ধর্ষণ! বালির তবলাবাদক খুনে ধৃতের হাড়হিম স্বীকারোক্তি
Serial Killer: হাওড়ামুখী ডাউন কাটিহার এক্সপ্রেসে (Katihar Express) বালির তবলা বাদককে খুনের ঘটনায় গ্রেফতার হরিয়ানার যুবক। ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। প্ল্যাটফর্মে রাত কাটিয়ে স্টেশনে স্টেশনে ও ট্রেনের ভিতর নিরীহদের খুন করত ধৃত যুবক। গত এক মাসে একাধিক রাজ্যে মোট পাঁচটি খুন করেছে সে।
গত রবিবার গুজরাটের ভলসাড়ের ভাপী রেলস্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রাহুল করমবীর জাঠ, হরিয়ানার রোহতকের বাসিন্দা সে। কাটিহার এক্সপ্রেসে খুনের পর গুজরাটে বছর উনিশের তরুণীকে ধর্ষণ ও খুন (Gujarat Rape and Murder) করে ওই যুবক।

সেকেন্দ্রাবাদ (Secunderabad) রেলস্টেশনের কাছেও ট্রেনে মহিলাকে খুন করে সে। কাটিহার এক্সপ্রেসের মতোই কর্ণাটকের মুলকিতে এক যাত্রীকে খুন করেছিল সে। গুজরাটজুড়ে কমপক্ষে ২ হাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে ধরে পুলিশ।
পঞ্চম শ্রেণিতে অনুত্তীর্ণ হয়ে স্কুলছুট হয় ধৃত ওই যুবকের। জেরায় সে জানিয়েছে, ট্রেনে মহিলাদের একা দেখলেই ধর্ষণ করত সে। বেশিরভাগ সময়ই বিশেষভাবে সক্ষমদের জন্য কোচ বেছে নিত খুন করার জন্য।
পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা ও মহারাষ্ট্রের একাধিক রেলস্টেশনে খুনের (Murder in Rail stations) অভিযোগ রয়েছে। কাটিহার এক্সপ্রেসে খুনের ঘটনায় ইতিমধ্যেই গুজরাটে পাড়ি দিয়েছে হাওড়া জিআরপি-র (Howrah GRP) টিম।
গুজরাটে তরুণীকে ধর্ষণ ও খুনকাণ্ডে রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) দেখতে পেয়ে সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কাপবোর্ড থেকে তরুণীর মাথা ও রেললাইন (Rail track) থেকে দেহ উদ্ধার হয়।
ফরেনসিক পরীক্ষায় ওই মহিলাকে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। একাধিক টিম গঠন করে অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। সিসিটিভিতে খুনের পর প্ল্যাটফর্মে বসেই খাবার খেতেও দেখা যায় ধৃত যুবককে।
জেরায় পুলিশ এও জানতে পেরেছে, গুজরাটে তরুণীকে ধর্ষণ ও খুনের দিন স্থানীয় এক হোটেলে কাজের বেতন নিতে এসেছিল অভিযুক্ত। গত অক্টোবরে মহারাষ্ট্রের সোলাপুরে ট্রেনের মধ্যে মহিলাকে ধর্ষণ করে খুন করে সে। এর আগে একটি ডাকাতির ঘটনায় যোধপুর সেন্ট্রাল জেল থেকে তাঁকে ছাড়া হয়েছিল।












Click it and Unblock the Notifications