মেয়ের ধর্ষণে অভিযুক্ত বাবার মৃত্যুর পর আদালতের শুনানি! রায় চমকে দিল সকলকে
এই ঘটনা ১৭ বছর আগের।যখন এক ব্যক্তিকে তাঁর মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়। অভিযোগ দায়ের হতেই শুরু হয় মামলা।
এই ঘটনা ১৭ বছর আগের।যখন এক ব্যক্তিকে তাঁর মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়। অভিযোগ দায়ের হতেই শুরু হয় মামলা। দিল্লি কোর্টে চলতে থাকে শুনানি। এরপর মামলা চলতে থাকা অবস্থাতেই একদিন মৃত্যুর হয় অভিযুক্ত ব্যক্তির। আর ব্যক্তির মৃত্যুর ১০ মাস বাদে উঠে আসে আসল সত্যি, বিচার পান সেই 'অভিযুক্ত বাবা'!

মেয়ের ধর্ষণের অভিযোগে ১০ বছরের জেল হয়েছিল ব্যক্তির। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিল খোদ মেয়েই। এরপর আদালত ওই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে। একদিকে, সাজা অন্যদিক চলতে থাকে তদন্ত। অভিযুক্ত, পেশায় সেনার ইলেকট্রিশিয়ান। এরপর মামলা ট্রায়াল কোর্ট থেকে দিল্লি কোর্টে যায়। আর এরইমধ্যে একদিন মৃত্যু হয় সেই অভিযুক্তের । আর সেই মৃত্যুর ১০ বাদে অভিযুক্তকে বকসুর খালাস করে দিল্লি হাইকোর্ট।
বিচারপতি জানিয়েছেন,ঘটনায় তদন্ত প্রকৃতি পুরোপুরি একতরফা ছিল। ট্রায়াল কোর্ট ও তদন্তকারী সংস্থা দুদিক থেকেই কেবল শোনা হয়েছে অভিযোগকারীনির দাবি। কখনও অভিযুক্তের কথা শোনা হয়নি মন দিয়ে। আর তার জেরেই মামলার গতিপ্রকৃতি একতরফা চলেছে। পাশাপাশি, ট্রায়াল কোর্টের বিচারকরা অন্ধভাবে বিচার করেছেন বলেও উল্লেখ করা হয়েছে দিল্লি হাইকোর্টের তরফে।












Click it and Unblock the Notifications