সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরে শুক্রবারই মোদীর সঙ্গে সাক্ষাতে মমতা

আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই চারদিনের সফরে দিল্লি উড়ে গিয়েছেন তিনি। দিল্লি পৌঁছেই দলের সাংসদদের সঙ্গে একেবারে রুদ্ধদার বৈঠক করেছেন তৃণমূল সুপ্রি

আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই চারদিনের সফরে দিল্লি উড়ে গিয়েছেন তিনি। দিল্লি পৌঁছেই দলের সাংসদদের সঙ্গে একেবারে রুদ্ধদার বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। আর এরপরেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।

বিকেল সাড়ে তিনটে নাগাদ এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। এই বৈঠক সেরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে। আর তা সাড়ে ছয়টায় হবে বলে জানা যাচ্ছে।

রণকৌশল কি হবে তা নিয়েই আলোচনা হয়েছে

রণকৌশল কি হবে তা নিয়েই আলোচনা হয়েছে

শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্ভবত রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার পিসি মমতার সঙ্গেই দিল্লি উড়ে গিয়েছেন অভিষেকও। এমনকি তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রীর পাশেই অভিষেককে দেখা গিয়েছে। সংসদের অধিবেশন চলছে। এই অধিবেশনে মূলত তৃণমূলের রণকৌশল কি হবে তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

একাধিক ইস্যুতে তৃণমূল অধিবেশনে সরব হতে পারে

একাধিক ইস্যুতে তৃণমূল অধিবেশনে সরব হতে পারে

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, টেট দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কোনঠাসা ত্তৃন্মুল। যা নিয়ে সংসদের অধিবেশনেও বেগ পেতে হচ্ছে। ইস্যু উঠলেই পালটা শাসক বিজেপি এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আক্রমণ করছে। এই অবস্থায় অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক সংসদের বুস্টার ডোজ হিসাবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে। সূত্রে খবর, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার সহ একাধিক ইস্যুতে তৃণমূল অধিবেশনে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে।

মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেলে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। যেখানে রাজ্যের একাধিক ইস্যুতে মোদীর কাছে মমতা বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। বিশেষ করে ১০০ দিনের টাকা দেওয়া কেন্দ্র বন্ধ করে দিয়েছে। সড়ক যোজনা সহ একাধিক যোজনার টাকাও কার্যত কেন্দ্রের কাছ থেকে মিলছে না। এই অবস্থায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। এই ইস্যুগুলিকে মোদীর সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

আগামী ৭ তারিখ নীতি আয়োগের বৈঠক

আগামী ৭ তারিখ নীতি আয়োগের বৈঠক

আগামী ৭ তারিখ নীতি আয়োগের বৈঠক। আর সেই বৈঠকের আগে মোদী-মমতা সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে বিরোধীরা সেটিং তত্ত্ব নিয়ে সুর চড়াতে শুরু করেছে। তাঁদের দাবি, দুর্নীতি কে আড়াল করতেই নাকি মুখ্যমন্ত্রীর এহেন দিল্লি সফর। যদিও তা অস্বীকার করেছে তৃন্মুইল এবং বিজেপি। বিজেপি রাজ্য সভাপতির দাবি, কোনও সেটিং নয়। সিনেমা এখনও অনেকটাই বাকি আছে বলে দাবি তাঁর। পাশাপশি তৃণমূলও সেটিংয়ের তত্ত্ব খারিজ করে দিয়েছে। স্পষত জানিয়েছে, সেটিং হলে ভররাতে ইডি হানা হত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+