বিরোধীদের চুপ করানোর চেষ্টা করছেন মমতা! বাংলায় গণতন্ত্র নিয়ে বই প্রকাশের অনুষ্ঠানে তীব্র আক্রমণ নাড্ডার

পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে বই প্রকাশের অনুষ্ঠান। সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি দ্রুত বাড়ছে তা পছন্দ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে তিনি বিরোধীদের চুপ করানোর চেষ্টা করছেন।

দিল্লিতে ডেমোক্রেসি ইন কোমা: সাইলেন্সড ভয়েসেস অফ উইমেন ভিকটিমস ইন বেঙ্গল শীর্ষক বইপ্রকাশের অনুষ্ঠানে নাড্ডা বলেন, একদিকে আমরা বলি ভারত গণতন্ত্রের মা। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের চুপ করিয়ে রাখতে চাইছেন।

জেপি নাড্ডা

তিনি পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় তাঁর কনভয়ের ওপরে হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন বাংলার অবস্থা বেদনাদায়ক। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে ২০২০-র ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে তাঁর কনভনে হামলা হয়। বিজেপির তিনটি গাড়িতে ভাঙচুর ছাড়াও পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের ওপরে হামলা হয়।

ডায়মন্ড হারবারে যাওয়ার সময় তাঁর কনভয়ে হামলার ঘটনা নিয়ে নাড্ডা বলেন, যদি তাঁর সঙ্গে এটি ঘটে, তাহলে সাধারণ মানুষের কী দুর্দশা। পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, রাজ্যে পরিবর্তন দরকার। সবাইকে নিয়েই এই পরিবর্তন সম্ভব। বইপ্রকাশ করে নাড্ডা বলেন, এটা গল্প নয়। বাস্তব ঘটনার কথাই বইয়ে উল্লেখ করা হয়েছে।

জেপি নাড্ডা

বিজেপি সভাপতি বলেন, তৃণমূল মা-মাটি-মানুষের কথা বলে। তিনি বলেন, তৃণমূলের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তিনি বলেন, মা বা মাটি বাঁচেনি। অন্যদিকে মানুষের দুর্দশা সবাই জানেন। তিনি অভিযোগ করেন মহিলাদের ওপরে অ্যাসিড হামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। তিনি বলেন, রাজ্যে মানুষকে বাংলার গর্ব সম্পর্কে সচেতন করতে হবে।

জেপি নাড্ডা বলেন, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৭৪.৬ শতাংশ। আর পশ্চিমবঙ্গের মহিলারা অ্যাসিড হামলার নিরিখে সব থেকে ওপরে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+