পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ বাদ! আরএসএসকে ‘রাবিশ’ বললেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বিশ্বের গর্ব, ভারতের গর্ব, বাংলার গর্ব। তিনি বিশ্ববন্দিত ব্যক্তি। তাঁকে অসম্মান করার অধিকার কারও নেই।

রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বকে পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় আরএসএসের শিক্ষা সংগঠনকে 'রাবিশ' বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে এমন কথা ভাবতে পারে, তারা দেশ থেকে সবাইকে বের করে দিতে পারে।

মঙ্গলবার রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিজেপি-র অন্যতম সহযোগী সংগঠন আরএসএসকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ব্যক্তি দেশের গর্ব, তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কথা কেউ কীভাবে বলতে পারে? রবীন্দ্রভাবনাকে পাঠ্যবই থেকে বাদ দেওয়ার কল্পনা করাও পাপ।

পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ বাদ! ‘রাবিশ’ বললেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বিশ্বের গর্ব, ভারতের গর্ব, বাংলার গর্ব। তিনি বিশ্ববন্দিত ব্যক্তি। তাঁকে অসম্মান করার অধিকার কারও নেই। যারা এইসব করে বেড়াচ্ছে তাদের রাবিশ ছাড়া আর কীই-বা বলা যেতে পারে। আমার বিশ্বাস কেউ এটাকে সমর্থন করবে না। এদিন দিল্লিতে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা।

সোমবার আরএসএসের শাখা সংগঠন শিক্ষা সংস্কৃতি ন্যাস এনসিইআরটিতে রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেয়। এদিন মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের তরফে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়ে দেন, স্কুলের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সরানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। এমন প্রস্তাবকে আমলও দেবে না তাঁদের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+