Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি কল্যাণের, মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভ দেখানোর সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেটা ভিডিও করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাকি সাংসদরা হাসির রোল তুলছেন। এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

দলের সাংসদের এই আচরণ নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন বলেছেন, ধনখড়কে অশ্রদ্ধার কোনও প্রশ্নই ওঠে না। এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি ঠিক নয়। রাহুল গান্ধী যদি কল্যাণের ভিডিও না করতেন তাহলে কেউ জানতেই পারত না।

Mamata Banerjee

এই বিষয় নিয়ে তিনি আর কথা বলতে চান না বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন পুরো বিষয়টি। এদিকে ধনখড়কে এই নিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এই বিষয় নিয়ে তিনি আর কথা বলতে চান না বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন পুরো বিষয়টি। এদিকে ধনখড়কে এই নিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। জগদীপ ধনখড় নিজেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সাংসদের এই ধরনের আচরণের কড়া সমালোচনা করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে িনয়ে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি বিতর্কের জেরেই মমতা এই সিদ্ধান্ত এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এই নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন। উল্টে িনজের কাজের সপক্ষে যুক্তি দিয়েছেন তিনি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মিমিক করা বা নকল করা একটা শিল্প। প্রধানমন্ত্রী মোদী নিজেও নাকি সংসদের ভেতরে মিমিক করেছেন। সেটা নিয়ে যদি বিতর্ক তৈরি না হয় তাহলে কেন তাঁর আচরণ নিয়ে সমালোচনা করা হচ্ছে। এর সঙ্গে জগদীপ ধনখড়কে অসম্মান বা অশ্রদ্ধার কোনও প্রশ্নই ওঠে না। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে যে চিঁড়ে ভিজবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মমতার বার্তাতেই।

গতকাল নজিরবিহীন ভাবে সংসদের ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার পর গত ২ দিনে রাজ্যের মোট ১৪২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা নজির বিহীন ঘটনা। তারই প্রতিবাদে সাসপেন্ডেড সাংসদরা সংসদ ভবনে প্রতিবাদে সরব হয়েছিলেন। এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক করেন জগদীপ ধনখড়কে নিয়ে। সেই ঘটনায় ভিডিও করেন রাহুল গান্ধী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+