তৃণমূলের নজরে উত্তর ভারত: হরিয়ানা-পঞ্জাবেও যাব! দিল্লিতে দাঁড়িয়ে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। দলের বড় দায়িত্ব পাওয়ার পরেই এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শূধু তাই নয়, সমস্ত রাজ্য থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন তিনি। আর এরপরেই কাজে
দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। দলের বড় দায়িত্ব পাওয়ার পরেই এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শূধু তাই নয়, সমস্ত রাজ্য থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন তিনি। আর এরপরেই কাজে নেমে পড়েছেন অভিষেক এন্ড কোম্পানি।

দেশে আগামী লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলকে একটা জায়গাতে আনতে চান অভিষেক। আর এবার তৃণমূলের টার্গেট পঞ্জাব-হরিয়ানা।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর লক্ষ্যে মোদী বিরোধী সমস্ত জোটকে এক ছাতার তলায় আসার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এই বার্তা দেওয়ার পরেই দিল্লি উড়ে গিয়েছেন তিনি। সোনিয়া গান্ধী-রাহুলের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তা যে সেই অর্থে ফলপ্রসূ হয়নি তা কার্যত পরে বোঝা যায়।
বারবার কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল। শুধু তাই নয়, নাম করে কখনও সোনিয়া গান্ধী আবার কখনও রাহুল গান্ধীকে আক্রমন করতে শোনা গিয়েছে মমতা আবার কখনও অভিষেককে। আর এই পরিস্থিতি দিল্লিতে বসে কংগ্রেসকে বড় ঝটকা দিলেন নেত্রী। তৃনমুলে যোগ কীর্তি আজাদের।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একের পর এক নেতার তৃণমূলে যোগ। গোটা পরিবারকে নিয়েই তৃনমুলে যোগ দিলেন অশোক তানওয়ার। যা অবশ্যই বিরোধীদের কাছে বড় বার্তা। শুধু তাই নয়, এই সমস্ত নেতাদের তৃনমুলে যোগের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব দ্রুত হরিয়ানাতে যাব। এমনকি পঞ্জাবেও পা রাখবেন বলে হুঁশিয়ারি নেত্রীর।
সন্ধ্যায় অনুগামীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন হরিয়ানার নেতা অশোক তানওয়ার। আর এরপরেই বাড়ির বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অশোক তানওয়ার তৃনমুলের পরিবারের সদস্য হল। তবে আগামিদিনে অশোককে বড় দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দেন তিনি।
বলেন, ওকে গোয়াতে যেতে হবে। আর এরপরেই বলেন, ''হরিয়ানা-পঞ্জাব এখান থেকে খুব বেশি দূরে নয়। আপনারা যত দ্রত বলবেন, তত দ্রুতই হরিয়ানা-পঞ্জাবে আমি যাব।'' বাইরে দাঁড়ানো জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ''আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে এখানে এসেছেন বলে। রাজনৈতিকমহলের মতে, উত্তর ভারতে তাঁর দলের শক্তি বাড়ানোই যে লক্ষ্য তৃণমূলের তা আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ইতিমধ্যে ত্রিপুরাতে নিজেদের জায়গা শক্ত করেছে তৃনমুল। গোয়াতেও মাটি কামড়ে থেকে কাজ করছে। কেরলেও তৃণমূল সংগঠন তৈরি হয়েছে। এবার তৃণমূলের নজরে পঞ্জাব এবং হরিয়ানা। সামনেই পঞ্জাবে ভোট রয়েছে। সেদিকে তাকিয়ে কৃষিবিল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে মোদী সরকার। বারবার পঞ্জাব ছুটে যাচ্ছেন কেজরিওয়ালও। ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আর সেখানে দাঁড়িয়ে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে শাসক।
-
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে তোপ দেগে পà§à¦°à¦¶à§à¦¨ তà§à¦²à¦²à§‡à¦¨ মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
১৯২ আসনে বামফà§à¦°à¦¨à§à¦Ÿà§‡à¦° পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ঘোষণা, তালিকায় নবীন পà§à¦°à¦¬à§€à¦£à§‡à¦° মেলবনà§à¦§à¦¨ -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
ননà§à¦¦à§€à¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° সঙà§à¦—ে মমতার à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡à¦“ লড়বেন শà§à¦à§‡à¦¨à§à¦¦à§, বিজেপির পà§à¦°à¦¥à¦® দফার তালিকায় পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ কারা? -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
à¦à§‹à¦Ÿà§‡à¦° দিনকà§à¦·à¦£ ঘোষণার পরই তৎপর বিজেপি, পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকা চূড়ানà§à¦¤ করতে বৈঠক -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications