মন কি বাতের নামে ঝুট কি বাত! জয়ের বর্ষপূর্তিতে ফের পরিবর্তনের ডাক মমতার

গত দু'বছর আগে আজকের দিনেই বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বাংলায় জয়ের ধ্বজা উড়েছিল তৃণমূল! প্রবল বিজেপি ঝড়কে রুখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ২ রা মে! জয়ের বর্ষপূর্তি। আর সেদিনই যুদ্ধের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক তাঁর। জয়ের বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানে একদিকে যেমন দীর্ঘ বাম শাসনের পরাজয় ঘটিয়ে আজ বাংলার উন্নয়নের কথা উঠে এসেছে তেমনই কীভাবে দিল্লির সঙ্গে লড়াই করে যেতে হচ্ছে সেই আক্ষেপ তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়ের বর্ষপূর্তিতে ফের পরিবর্তনের ডাক

বলেছেন, আজ আমাদের লড়তে হচ্ছে মানি পাওয়ার-মাসল পাওয়ার এবং মাফিয়া পাওয়ারের বিরুদ্ধে। শুধু তাই নয়, একটা অ্যাটরোসাস ( atrocious) এবং টেরিবল সরকারের সঙ্গে লড়তে হচ্ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মন কি বাতের নাম করে ঝুটকি কি বাত বলছেন বলেও মোদী সরকারকে কটাক্ষ তাঁর।

বলেন উন্নয়ন কিছু হচ্ছে না। সবটাই ফেক। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কর্নাটকে ইস্তাহারে বলছে তিনটে করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। কিন্তু উজালা কোথায় গেল! সব কিছুই হাওয়া হয়ে যাচ্ছে। এমনকি উত্তরপ্রদেশেও সিলিন্ডার দেওয়ার কথা বলেছিল। কিন্তু কোথায়? একটাও নেই। একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে বলে বিজেপিকে তোপ প্রশাসনিক প্রধানের।

মন কি বাতের নাম করে ঝুটকি কি বাত!

তাঁর কথায় ভোট আসলেই কিছু ঘোষণা করে সবটাই শেষ। একটা নৃশংস সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাই দেশে পরিবর্তন জরুরি বলে মন্তব্য করলেন তিনি। আগামী ২০২৪ এর নির্বাচন হবে পরিবর্তনের বলেও দাবি মমতা। তাঁর কথায় , ২০১২ সালে আমরা অনেক কিছু করেছি। ১০ বছরে একটা সরকার কিছু করেনি। ঝুমলা সরকার বলেও কটাক্ষ তৃণমূল নেত্রীর।

এনআরসি থেকে নোট বন্দি একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি লোকসভার আগে সমস্ত বিরোধী জোটকে ফের একবার একজোট হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজোট হলে এবার বিজেপি হারবেই। পৃথিবীর কোনও শক্তিই নেই ক্ষমতায় বিজেপিকে রাখবে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে তেজস্বী, নীতীশ কুমার সহ একাধিক বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি ভাষা সন্ত্রাস নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মিথ্যা কথা বলে নানা ভাবে বাংলার মহিলাদের অত্যাচার করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+