পুরুষ যৌনকর্মীতে ভরে গিয়েছে গোয়ার জেলখানা
পানাজি, ২৮ জুলাই : গোয়ার জেলগুলি পুরুষ যৌনকর্মীতে ভরে গিয়েছে। এমনটাই অভিযোগ এনেছেন গোয়া বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপসিং রাণে। ['যৌন চক্রের আড়ত' হয়ে উঠেছে জেএনইউ]
তিনি একসময়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই সূত্রে একটি চিঠি পেয়েছিলেন তিনি। তাতে এই বিষয়ে উল্লেখ ছিল। জেলের বন্দিদের মধ্যেই অনেকে এই কাজে লিপ্ত রয়েছেন বলে তিনি জানতে পারেন। [মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই]

এই বিষয়ে তিনি বলেছেন, আমি জানি না মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর কখনও জেল পরিদর্শনে গিয়েছেন কিনা। সেখানে অবস্থা খুব ভয়ঙ্কর। আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই এই বিষয়ে জানতে পারি। [যৌন ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছেন যেসব অভিনেত্রীরা]
কংগ্রেসের এই নেতা জানিয়েছেন, তিনি বিধানসভায় দাবি তুলেছেন যাতে ভয়ঙ্কর অপরাধী বা অপরাধের সঙ্গেই যুক্ত রয়েছে এমন ব্যক্তিদের আলাদা করে জেলের সেলে রাখা হয়। তারাই মূলত জেলে বসে নানা অপরাধে যুক্ত হয়ে পড়ে বলে জানিয়েছেন রাণে। [যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার উঠতি মডেল]
এর পাশাপাশি তিনি গোয়ায় ড্রাগ চক্র নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, বেশিরভাগ সময়ই আমরা বিদেশিদের দোষারোপ করি। তবে স্থানীয়রাই ড্রাগস চোরাচালান ও পাচারের কাজে যুক্ত থাকে। এমনকী ড্রাগস নেওয়ার ক্ষেত্রেও স্থানীয়রাই এগিয়ে।
ড্রাগস পাচার ছাড়া গোয়ায় মানব পাচারের মতো ঘটনাও ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন বিরোধী কংগ্রেস নেতা। তাঁর মতে, গোয়া পর্যটনকে বাঁচাকে গেলে এগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে।












Click it and Unblock the Notifications