সিবিআই থেকে অলোক বর্মাকে সরানো প্রসঙ্গে মোদীকে চমকালেন খারগে
কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে চমকালেন নরেন্দ্র মোদীকে।
কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে চমকালেন নরেন্দ্র মোদীকে। সিবিআই প্রধান পদ থেকে অলোক বর্মাকে সরানোর যে বৈঠক হয়েছিল তার বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালেন খারগে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কমিটি ২:১ ভোটে বর্মাকে পদ থেকে সরিয়ে দেয়। খারগে তার বিরোধিতা করেছিলেন।

সেই বৈঠকের মিনিটস প্রকাশ সহ সিভিসি রিপোর্ট ও অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েকের রিপোর্টও পেশ করার দাবি জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে তাঁর অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব সিলেকশন কমিটির বৈঠক ডেকে সিবিআইয়ে স্থায়ী নতুন ডিরেক্টর নিয়োগ করা হোক।
সিবিআই প্রধানকে নিয়ে তৈরি কমিটিতে প্রধানমন্ত্রী মোদী, মল্লিকার্জুন খারগে ছাড়াও বিচারপতি একে সিকরি ছিলেন। খারগের দাবি, সিভিসি রিপোর্টে তেমন কিছু উল্লিখিত না থাকলেও অলোক বর্মাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টও বর্মাকে সরানোর প্রক্রিয়াকে অন্যায্য বলে জানিয়েছে।
প্রসঙ্গত, অলোক বর্মাকে পদ ফিরিয়ে দিয়ে তাঁর ভাগ্য নির্ধারণের ক্ষমতা মোদীর নেতৃত্বাধীন কমিটিকে দেওয়া হয়। সেই কমিটি অলোককে সরিয়ে দিয়ে হোম গার্ড সহ তিনটি পদে ডিজি করে দিলে তিনি সেই পদ গ্রহণ না করে আইপিএস থেকে সরে দাঁড়ান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications