Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে দেশকে পৌঁছে দিতে চান মোদী

চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। ২০২৪ সালের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দিতে চান মোদী। নীতি আয়োগের বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাষ্ট্রপতি ভবনে বসেছিল বৈঠক। যথারীতি তাতে হাজির ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কেন্দ্র রাজ্য সংঘাত যে আরও চরমে যাবে তাতে কোনও সন্দেহ নেই। বৈঠকে যোগ দেননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরও।

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে দেশকে পৌঁছে দিতে চান মোদী

দ্বিতীয় পর্যায়ে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই বলেছিলেন এবার তাঁর সরকারের মূল লক্ষ্য হবে সবকা সাথ সবকা বিকাশ। আর সেই লক্ষ্য পূরণেই রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। জিডিপি গ্রোথ বাড়ানোই এখন প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

কিন্তু কয়েকদিন আগেই মূদ্রাস্ফিতির হার যেভাবে বেড়েছে তাতে অর্থনৈতিক অবস্থান যে তলানিতে এসে ঠেকেছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতিতে এই বিপুল উচ্চতায় নিয়ে যাওয়ার যে অসম্ভব উদ্দেশ্য মোদী নিয়েছেন সেটা কতটা পূরণ হবে তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

কারণ এখনও নোট বাতিলের ধাক্কা দেশ সামলে উঠতে পারেনি। কালো টাকা উদ্ধারেরও কোনও হিসেব নেই। দুর্নীতি দমনে যে বড় বড় কথা মোদী বলেছিলেন সেটা কতটা সফল হবে তা বলা যাচ্ছে না। তার উপরে দেশের কৃষকদের দুরবস্থা আরও বেশি করে প্রকট হয়েছে মোদীর শাসনে। একাধিক না আর নেতিবাচক পরিস্থিতির মধ্যে কতটা সাফল্য আসবে এই সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+