Yogi Adityanath: উত্তরপ্রদেশজুড়ে বিপ্লব যোগীর! ১০০০ একর জমিতে তৈরি হচ্ছে এভিয়েশন হাব!
Yogi Adityanath: এভিয়েশন সেক্টরে যুগান্তকারী বিপ্লব ঘটতে চলেছে উত্তরপ্রদেশে! সে রাজ্যে একাধিক সংস্থা এভিয়েশন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। এমনটাই জানাচ্ছেন যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভালোপমেন্ট অথরিটির (YEIDA) এক কর্তা।
উত্তরপ্রদেশজুড়ে (UP) বিনিয়োগ টানতে কার্যত দিনরাত কাজ করছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে আশার আলো উত্তরপ্রদেশজুড়ে।

এভিয়েশন সেক্টরের বড় বাজার কার্যত আমেরিকা এবং চিনের হাতে। গোটা বিশ্বকে বিমান সাপ্লাই থেকে শুরু করে এই সেক্টরের যাবতীয় কাজের দায়িত্বে মার্কিন সংস্থা। ভারত এবং চিনকে ছাপিয়ে এভিয়েশন সেক্টরে বিপ্লব ঘটাতে চায় যোগীর রাজ্য (Yogi Adityanath)। আর তাই উত্তরপ্রদেশের নয়ডায় ১০০০ একর জমিতে এভিয়েশন হাব তৈরি করতে চলেছে যোগী সরকার। যেখানে বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত সহ একাধিক কাজ করা হবে।
শুধু ভারতের হাতে থাকা বিমানগুলিই নয়, বিদেশের বিমান সংস্থাগুলি এই হাবে যাতে আসে সেজন্যে একাধিক ব্যবস্থাও থাকছে বলে জানা যাচ্ছে। YEIDA এর সিইও (Chief Executive Officer) অরুণবীর জানিয়েছেন, এই হাব তৈরির রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। একাধিক সংস্থা (Yogi Adityanath) বিশাল একর জায়গাজুড়ে তৈরি হওয়া এই হাবে বিনিয়োগ করতে আগ্রহী। ইতিমধ্যে মার্কিন দূতাবাসের মাধ্যমে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মহামারীর আতঙ্ক কাটিয়ে সুস্থ হচ্ছে বিশ্ব। ধীরে ধীরে ফের একবার মাথা তুলে দাঁড়াচ্ছে এভিয়েশন সেক্টর। দেশ-বিদেশের মধ্যে বিমান চলাচল বাড়ছে। এই অবস্থায় এই সেক্টরে ছড়িয়ে থাকা বিশাল বাজার পেতে মরিয়া যোগী সরকার (Yogi Adityanath)। যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশ জুড়ে বিপ্লব ঘটছে। বিশেষ করে শিক্ষা থেকে স্বাস্থ্য, সর্বত্র পরিবর্তনের ছবি স্পষ্ট। শুধু তাই নয়, কর্মসংস্থান গড়তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে শিল্পপতিদের ডেস্টিনেশন উত্তরপ্রদেশ যাতে হয় সেজন্যে পরিকাঠামো এবং ল্যান্ড ব্যাঙ্ক গড়তে একাধিক পদক্ষেপ নিচ্ছেন যোগী।












Click it and Unblock the Notifications