২০২০ সালের মকর সংক্রান্তি : জানুন সময়, দিনক্ষণ ও তারিখ

নতুন বছর পড়তেই উৎসবের ক্যালেন্ডারে একবার নজর পড়েছে সকলেরই। ২০২০ সালে কী কী উৎসব রয়েছে, কোন কোন উৎসব কিভাবে উদযাপিত হবে , তা নিয়ে রয়েছে কৌতূহল।

নতুন বছর পড়তেই উৎসবের ক্যালেন্ডারে নজর পড়েছে সকলেরই। ২০২০ সালে কী কী উৎসব রয়েছে, কোন কোন উৎসব কীভাবে উদযাপিত হবে, তা নিয়ে সকলের রয়েছে কৌতূহল। আর বছরের প্রথম অনুষ্ঠান আসতে চলেছে ২০২০ সালের মকর সংক্রান্তির হাত ধরে। যে সংক্রান্তির দিন দেশের এক একটি জায়গায় একএক ধরনের অনুষ্ঠান পালিত হয়। একনজরে দেখে নেওয়া যাক, মকর সংক্রান্তির দিন ক্ষণ তারিখ।

মকর সংক্রান্তির তারিখ

মকর সংক্রান্তির তারিখ

আগামী ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি । ১৪ জানুয়ারি রাত ২:০৭ মিনিটে শুরু পড়ছে সংক্রান্তি। বুধবার এই সংক্রান্তির পূণ্য সময় শুরু হচ্ছে ৭:১৫ মিনিটে আর শেষ হচ্ছে বিকেল ৫:৪৬ মিনিটে। মোট ১০ ঘন্টা স্থায়ী হবে মকর সংক্রান্তি।

 বছরে মোট সংক্রান্তি ক'টি?

বছরে মোট সংক্রান্তি ক'টি?

একটি বছরে মোট ১২ টি সংক্রান্তি হয়। আর তারমধ্যে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ সংক্রান্তি হল মকর সংক্রান্তি। এই সময় সূর্যের দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণ শুরু হয়। আর সূর্যের এই উত্তরায়ণকে অনেকেই 'উদয় পর্ব ' হিসাবে পালন করে। দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় পুজো পাঠ।

মকর সংক্রান্তিকে কী কী পালিত হয়?

মকর সংক্রান্তিকে কী কী পালিত হয়?

মকর সংক্রান্তির দিন তিলকে বিশেষভাবে ব্যবহার করা হয়। এমন দিনে তিলের নাড়ু ও তিন সমৃদ্ধ খাবার যেমন খাওয়া হয় , তেমনই পূণ্যস্নানের ক্ষেত্রেও মকর সংক্রান্তি অত্যন্ত পূণ্য তিথি বলে মনে করা হয়।

 পৌরাণিক মতে দেবতাদের দিন শুরু হয়

পৌরাণিক মতে দেবতাদের দিন শুরু হয়

পৌরণিক মতে উত্তরায়নের সঙ্গে সঙ্গে দেবতাদের দিন শুরু হয়। আর দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে দেবতাদের রাত্রি শুরু হয়। আর সেই দীর্ঘ রাত্রি কাটিয়ে দেবতারা দিনে প্রবেশ করার সময়টিকে হিন্দু শাস্ত্র মতে ধুমধাম সহকারে পালন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+