বিহারের মুজফফরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ১২

বিহারের মুজফফরপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত হয়েছেন একাধিক। মুজফফরপুরের কান্তি থানার ২৮ নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি।

বিহারের মুজফফরপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত হয়েছেন একাধিক। মুজফফরপুরের কান্তি থানার ২৮ নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। একটি গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ মারাত্মক আকার নেয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে ছিল ২৮ নম্বর জাতীয় সড়ক।

বিহারের মুজফফরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় কান্তি থানার পুলিস। এসডিও কুন্দন কুমারও ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলেই প্রায় আধিকাংশের মৃত্যু হয়েছে। ঘোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।

এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। সূত্রের খবর ট্রাক্টরের অধিকাংশই শ্রমিক ছিলেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বিহারের ভাগলপুরেও গাড়ির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের লোধিপুর থানার পুলিসের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ট্রাক্টরের। তাতে এক পুলিসকর্মী সহ তিন জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+