দিদি ও দিদি ব্যর্থ, এবার মা বুকে পা রাখবেন! কালী নিয়ে মহুয়ার নিশানায় বিজেপির ট্রোল-ইন-চার্জ ও 'প্রভু'রা
দিদি ও দিদি ব্যর্থ, এবার মা বুকে পা রাখবেন! কালী নিয়ে মহুয়ার নিশানায় বিজেপির ট্রোল-ইন-চার্জ ও 'প্রভু'রা
মা কালীর (Maa Kali) আশীর্বাদ সারা দেশের সঙ্গে রয়েছে। এদিন রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। এর কিছুক্ষণের মধ্যে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya )বলেন, মা কালীকে সারা ভারতে ভক্তি শ্রদ্ধা করা হয়। তাঁর ইঙ্গিত ছিল মহুয়া মৈত্রের দিকেই। স্বাভাবিক কারণেই জবাব দেন মহুয়া মৈত্র (Mahua Moitra)।

মা কালী নিয়ে নরেন্দ্র মোদী
রামকৃষ্ণ মিশ আয়োজিত স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, মা কালীর আশীর্বাদ সারা দেশের সঙ্গে রয়েছে। আধ্যাত্মিক শক্তি নিয়ে দেশ এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব দেবী কালীর দর্শন পেয়েছিলেন। তিনি (রামকৃষ্ণ) বিশ্বাস করতেন, সব কিছুই তাঁর চেতনার ফল। তিনি বলতেন দেবীর চেতনা সর্বত্র বিরাজমান। যা বাংলা এবং দেশের বাইরেও প্রযোজ্য বলে
উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান হলেও, মা কালী নিয়ে প্রধানমন্ত্রী এই বার্তা মহুয়া মৈত্রের মন্তব্যের কারণেই, বলছেন বিশ্লেষকরা।
|
অমিত মালব্যের নিশানায় মহুয়া
প্রধানমন্ত্রীর ভাষণের পরেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেন, প্রধানমন্ত্রী মোদী শুধু বাংলার নয়, সারা ভারতে মা কালীকে ভক্তি ও শ্রদ্ধার কথা বলেছেন।
অন্যদিকে একজন তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করেছেন। নাম না করে অমিত মালব্য মহুয়া মৈত্রকেই খোঁচা দেন।
|
পাল্টা জবাব মহুয়ার
এর কিছুক্ষণের মধ্যে পাল্টা জবাব দেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, বাংলার বিজেপির ট্রোল-ইন-চার্জকে পরামর্শ দিচ্ছেন, তার প্রভুরা যেন এমন বিষয় নিয়ে মন্তব্য করা বন্ধ করেন, কেননা বিষয়টি নিয়ে তাঁদের কোনও ধারনাই নেই। দিদি ও দিদি বলে তারা জুতো পেয়েছে এবার
মা ও মা তাদের বুকে পা তুলবে। প্রসঙ্গত গত বিধানসভা ভোটের প্রচারে বাংলায় এসে প্রধানমন্ত্রী মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিদি ও দিদি বলেই সম্বোধন করতেন।

মহুয়া মৈত্রের যে মন্তব্যে বিতর্ক
গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মহুয়া মৈত্রের করা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই অনুষ্ঠানে মহুয়া মৈত্র বলেছিলেন কালী মাংস ও মদ গ্রহণকারী দেবী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। মহুয়া ব্যাখ্যায় বলেন, কালীকে বিভিন্নভাবে উপাসনা করা হয়।
তারাপীঠে একরকমভাবে হয়, বাংলার বাইরে হয় আরেকরকমভাবে। যদিও মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে বাংলার বিভিন্ন জেলা ছাড়া উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লিতেও এফআইআর দায়ের করা হয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ
করে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications