মহুয়া মৈত্র ইস্যুতে কি ইন্ডিয়া জোটের শরিকরা আরও কাছে? ধন্যবাদ দিলেন মমতাও
মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল লোকসভায়। এখন আর তিনি কৃষ্ণনগর লোকসভার নির্বাচিত সাংসদ নন। তবে মহুয়া মৈত্র ইস্যু নিয়ে কি বিরোধী দলগুলি আরও উঠেপড়ে লাগবে? নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কি আরও চাপ বাড়াবে ইন্ডিয়া জোটের সদস্যরা? প্রশ্ন উঠছে।
লোকসভা আজ শুক্রবার শুরু থেকেই উত্তেজনায় টগবগ করে ফুটেছে। মহুয়া মৈত্রকে লোকসভা থেকে কার্যত ' বিতাড়িত করা হবে। বিজেপি এই প্রচার চালিয়ে আসছিল। দেখা গেল একতরফাভাবে এই আলোচনা চক্র চলেছে সংসদ ভবনে। অভিযুক্ত মহুয়া মৈত্রকে লোকসভা ভবনে বলার কোনও সুযোগই দেওয়া হল না।

তবে শুরু থেকেই বিরোধীরা মহুয়া মৈত্র ইস্যুতে এক বক্তব্য রেখেছেন। মহুয়া মৈত্রকে যাতে কোনওভাবেই সংসদ ভবন থেকে চলে যেতে না হয়। সেই দাবি তুলেছে কংগ্রেস সহ অন্যান্য শরিক দল। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এদিনও বারবার দাবি করেছেন বিজেপি সরকারের কাছে। স্পিকারকেও এই বিষয়ে অনুরোধ করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় থাকুক। তাঁর সাংসদ পদ যাতে খারিজ না হয়, সেই আবেদন করা হয়েছে। কংগ্রেস নেতার রাহুল গান্ধী, সনিয়া গান্ধীও একইভাবে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন। মহুয়া মৈত্র লোকসভায় থাকবেন না। এই বিষয়টি কখনওই কাম্য নয়। বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
এই ইস্যুতে নতুন করে প্রশ্ন উঠেছে। তাহলে কি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের ঘটনায় নতুন করে ইন্ডিয়া জোট জ্বলে উঠবে? চার রাজ্যের বিধানসভা ফলের পর ইন্ডিয়া জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। জোট কোনও ধাক্কা দিতে পারবে না। এই দাবি বিজেপির থেকে করা হয়েছে। জোট ভেঙে গিয়েছে। একথাও বলা হচ্ছিল।
কংগ্রেসের ডাকা জোটের বৈঠক পর্যন্ত করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠেছিল কীভাবে আগামী দিনে বিরোধীরা সংঘবদ্ধ লড়াই করবে? এখন প্রশ্ন উঠছে, মহুয়া মৈত্র ইস্যুতে বিরোধীরা কি একজোট হচ্ছে? বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করতে ইন্ডিয়া জোট কি আরও বেশি একত্র হবে?
মহুয়া মৈত্র সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় বিরোধী দলের সাংসদ, নেতারা তাকে ঘিরে ছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই ভিড়ের মধ্যে মহুয়ার অদূরে দাঁড়িয়েছিলেন স্বয়ং সনিয়া গান্ধী। এই লড়াইয়ে মহুয়ার পাশে সনিয়া আছেন। এ কথা পরিষ্কার বোঝা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক সম্মেলন করেছেন কার্শিয়াং থেকে। মহুয়ার পাশে তিনি এবং দল রয়েছে। আগামী দিনেও মহুয়া লড়াই করবে। এই বার্তা দিয়েছেন দলনেত্রী। এছাড়াও ইন্ডিয়া জোটের সহযোদ্ধাদের ভূমিকা নিয়েও শুভেচ্ছা জানিয়েছেন মমতা। সকলেই মহুয়া ইস্যুতে একজোট হয়েছিলেন। সেজন্য ধন্যবাদ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।












Click it and Unblock the Notifications