এমএনএস-এর হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়াবেন মহেশ মঞ্জরেকর

এমএনএস-এর হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়াবেন মহেশ মঞ্জরেকর
মুম্বই, ১০ মার্চ : ভোট উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। একে অপরকে টেক্কা দিতে নতুন নতুন চমক রাজনৈতিক দলগুলিতে। এমনই একটি চমক এবার দিল মহারাষ্ট্র নবমির্মাণ সেনা বা এমএনএস। আসন্ন লোকসভা নির্বাচনে অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জেরেকরকে প্রার্থী করছে এমএনএস।

রবিবার প্রার্থী হওয়ার ঘোষণা করেন মহেশ মাঞ্জরেকর নিজেই। তিনি বলেন, এমএনএসপ্রধান রাজ ঠাকরে তাঁকে ফোন করে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দেন। এমএনএস-এর প্রার্থী হয়ে তিনি যে আনন্দিত তা জানাতেও ভোলেননি মঞ্জরেকর।

মহেশ এদিন বলেন, রাজনীতির মঞ্চে পা রাখার জন্য এটাই সেরা সময় বলে মনে হয়েছে তাঁর, তাই রাজ ঠাকরের প্রস্তাব ফেরাননি মহেশ। এদিকে মহেশকে প্রার্থী করার কথা টুইট করে জানান রাজ ঠাকরেও। তার প্রার্থী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে মহেশ বলেন। আমি বরাবরই রাজনৈতিক দিক থেকে সচেতন। আমার চারিপাশে যা হচ্ছে তার জন্য পায়ের উপর পা তুলে আমি কাউকে দোষ দিতে পারি না। সময় এসেছে যখন পরিবর্তনের জন্য সাধারণ মানুষকেও রাজনীতিতে যোগ দিতে হবে।

এখন মহেশের বয়স ৫৫। অস্তিত্ব, বাস্তবের মতো ছবির জন্য জনপ্রিয় মঞ্জরেকর জানিয়ে দিয়েছেন, এখন রাজনীতিতে যোগ দেওয়ার সঠিক সময় হলেও ৬০ বছর পেরোলে যে তিনি অবসর নেবেন সে বিষয়ে নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন মহেশ। তাঁর কথায় বয়স হয়ে গেলে সরে গিয়ে তরুণদের জায়গা করে দেওয়া উচিৎ। তবেই দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+