প্রতিবেশী রাজ্যে সরকারি স্কুলে তুলকালাম! মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর
প্রতিবেশী ওড়িশায় মহাত্মা গান্ধীর মূর্তির প্রতি অসম্মান। ওড়িশার বালাসোরের শোভারামপুরের সরকারি স্কুলে থাকা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
প্রতিবেশী ওড়িশায় মহাত্মা গান্ধীর মূর্তির প্রতি অসম্মান। ওড়িশার বালাসোরের শোভারামপুরের সরকারি স্কুলে থাকা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্কুলে থাকা জাতীর পিতার সম্মানে থাকা 'বাপুজি কক্ষ'তেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। সেখানে ফেলে রাখা হয় পোড়া সিগারেট এবং মদের বোতল। জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

রবিবার স্থানীয় কয়েকজন স্কুলে ঢোকার পর বিষয়টি সামনে আসে। স্কুলের ভিতরে থাকা বেশ কয়েকটি গাছও উপড়ে ফেলা হয়। স্কুল কম্পাউন্ডে ঢোকার পর স্থানীয়রা দেখতে
পান, ঘরটি খোলা এবং মূর্তির মাথাটি নিচে গড়াগড়ি খাচ্ছে।
পুলিশের সন্দেহ ঘটনাটি ঘটেছে ১৪ জুন। এই ঘটনায় স্থানীয় সমাজ বিরোধীদের হাত থাকতে পারে বলে অনুমান। কেননা গরমের ছুটির জন্য আপার প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি জানিয়েছেন সাহাদেবখুন্তা থানার আইসি শুভ্রাংশু শেখর নায়েক। তবে এর পিছনে কোনও রাজনীতি থাকার কথা অস্বীকার করেছেন তিনি। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications