শিন্ডে শিবির না বিজেপি? স্পিকার পদের নির্বাচনে আজ কী ঘটবে মহারাষ্ট্রে

শিন্ডে শিবির না বিজেপি? স্পিকার পদের নির্বাচনে আজ কী ঘটবে মহারাষ্ট্রে

আজ শিন্ডে-বিজেপি সরকারের বড় পরীক্ষা। টানটান উত্তেজনার মধ্যে হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার নির্বাচন। কে হবেন নতুন স্পিকার তাই নিয়ে আগে থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শিবসেনা-বিজেপি জোট সরকারের স্পিকার পদের দৌড়ে এগিয়ে রয়েছেন বিজেপির রাহুল নরভেকর। শিন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ থেকেই শুরু হতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন।

ফের নজরে মহারাষ্ট্র

ফের নজরে মহারাষ্ট্র

আজ ফের মহারাষ্ট্রের দিকে নজর। শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হবে আজ। শপথ গ্রহনের দিনেই ২দিনের বিশেষ অধিবেশনের কথা ঘোষণা করা হয়েছিল। এছাড়া আজ আবার স্পিকার নির্বাচন করা হবে। তাই নিয়ে শিন্ডে শিবিরে তোরজোর চলছে। বিজেপিও প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে বিরোধীদের মধ্যেও তোরজোর চলছে কীভাবে শিবসেনা বিজেপি জোট সরকারের স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে কড়া টক্কর দেওয়া যায়।

মুম্বইয়ে ফিরছেন বিদ্রোহীরা

মুম্বইয়ে ফিরছেন বিদ্রোহীরা

আজ মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচন। বিদ্রোহ ঘোষণার পর আজ প্রথম বিধানসভায় পা রাখবেন একনাথ শিন্ডে সহ শিবসেনার বিদ্রোহী বিধায়করা। তাঁরা আজই প্রথম মুম্বইয়ে পা রাখবেন। উদ্ধব সরকারের বিরুদ্ধ বিদ্রোহ ঘোষণার পর গুজরাতর সুরাটে শিন্ডের সঙ্গে রিসর্টে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে গুয়াহাটি। তারপরে গোয়া। শিন্ডের শপথ গ্রহনের দিনেও তাঁরা উপস্থিত ছিলেন না তাঁরা। গোয়ার রিসর্টে উল্লাস করতে দেখা গিয়েছিল তাঁদের। আজ শিন্ডে সরকারের প্রথম বিধানসভার অধিবেশনে যোগ দিতে মুম্বইয়ে পা রাখছেন তাঁরা।

স্পিকার নির্বাচন

স্পিকার নির্বাচন

আজ মহারাষ্ট্রে স্পিকার নির্বাচন। শিন্ডে-ফড়ণবীশদের টক্কর দিতে প্রস্তুতি সেরে রেখেছে বিরোধীরাও। কাজেই শিন্ডে সরকারের প্রথম বিধানসভা অধিবেশন যে টানটান উত্তেজনায় হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। সোমবার শিন্ডে সরকারের আস্থা ভোট। তার আগে আজ স্পিকার নির্বাচন। বিজেপি স্পিকার পদের জন্য রাহুল নরভেকরকে পছন্দের তালিকায় রেখেছে। এদিকে আবার শিবসেনার পক্ষ স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন রঞ্জন সালভি। কাজেই একই পদের জন্য বিজেপি এবং শিবসেনা দুই পক্ষই প্রার্থী দিয়েছেন সেকারণে টানটান উত্তেজনায় স্পিকার পদের নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে।

উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে

উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে

আজ শিন্ডের বিশেষ বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিন্ডের বিদ্রোহের পর এই প্রথম উদ্ধব ঠাকরেকে দেখা যাবে বিধানসভায়। সেই সঙ্গে কংগ্রেস এবং এনসিপি বিধায়করাও প্রস্তুতি নিয়ে রেখেছেন। এদিকে ১০ দিন পর শিবসেনার বিদ্রোহী বিধায়করা মুম্বইয়ে পা রাখলেও তাঁরা বাড়ি ফিরতে পারবেন না। সোমবারের আস্থা ভোটের আগে তাঁদের হোটেলে এক জায়গায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিন্ডে। কারণ আস্থা ভোটে জয় সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+