মহারাষ্ট্রে লকডাউনের মাঝে দৈনিক করোনা আক্রান্তে ব্যাপক পতন, মুম্বইের করোনা গ্রাফও নিম্নমুখী
মহারাষ্ট্র ঘিরে কঠোর কোভিড বিধি লাগু করে দিয়েছে উদ্ধব সরকার। আর সেই কোভিড বিধিই সেরাজ্যে করোনা পরিস্থিতির মাঝে আশার আলো দেখাচ্ছে বলে মত অনেকের। দেশের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র এদিন কোভিড পরিসংখ্যানে আশার আলো দেখাচ্ছে।

হু হু করে নামল মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৭০০ জন। যে সংখ্যাটি গত কয়েকদিনে ৫০ হাজার পার করে ৬০ হাজার ছাড়িয়ে যায়। আর আজকের রিপোর্টে তা ৫০ হাজারের নিচে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৭১,৭৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৪ জনের। যে পরিসংখ্যানও অনেকটাই কম।

মহারাষ্ট্রের পরিস্থিতি গতকালের তুলনায়
২৫ এপ্রিলের রিপোর্ট বলছে,গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬, ১৯১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৩২ জনের। যা ছিল এখনও পর্যন্ত দৈনিক মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ। গতকাল মহারাষ্ট্রের মৃতের সংখ্যা নিঃসন্দেহে একটি বড় দিক তুলে ধরেছে।

'মোট' এর নিরিখে মহারাষ্ট্র
এদিকে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনার দেরে ৪৩,৪৩,৭২৭ জন আক্রান্ত। অ্যাক্টিভ কেস ৬,৭৪,৭৭০ টি। মৃতের সংখ্যা ৬৫,২৮৪ টি। প্রসঙ্গত, শনিবার ও রবিবার সপ্তাহান্ত কেটেছে। তারপর সোমবার মহারাষ্ট্রে করোনার আক্রান্তের সংখ্যায় এই প্রবল পতনের নেপথ্যে কোন কারণ রয়েছে, তা নিয়ে বহু জল্পনা রয়ে যাচ্ছে।

মুম্বইয়ের করোনা পরিস্থিতি
এদিকে, একটা সময় করোনার দ্বিতীয় স্রোতে মুম্বইতে যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে, সেখানে আজকের রিপোর্ট বলছে মায়ানগরীতে ৩,৮৭৬ জন শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications