রাস্তাঘাটে গোমাংস খুঁজে বের করতে কী করবে মহারাষ্ট্র পুলিশ, জানলে অবাক হবেন
রাজ্যের যেকোনও জায়গা থেকে তৎক্ষণাৎ গোমাংস খুঁজে বের করার নতুন উপায় সামনে আনতে চলেছে দেবেন্দ্র ফড়নবীশের সরকার।
মহারাষ্ট্রের 'দ্য ডিরেক্টরেট অব ফরেনসিক ল্যাবরেটরিজ' রাজ্যের যেকোনও জায়গা থেকে তৎক্ষণাৎ গোমাংস খুঁজে বের করার নতুন উপায় সামনে আনতে চলেছে। এর ফলে কোথাও সন্দেহজনক মাংস রয়েছে খোঁজ পাওয়া গেলে তা আর নমুনা হিসাবে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষার প্রয়োজন হবে না। সঙ্গে সঙ্গেই জানা যাবে তা গোমাংস নাকি অন্য কোনও মাংস।
এজন্য মাংস পরীক্ষায় নতুন যন্ত্র তুলে দেওয়া হবে পরীক্ষাকারীদের হাতে। গোমাংস পরীক্ষা করা এর ফলে আধঘণ্টার মধ্যে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন ফরেনসিক ল্যাবরেটরিজের প্রধান কেওয়াই কুলকার্নি।

মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গোমাংস কেনা-বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। 'মহারাষ্ট্র পশু সংরক্ষণ আইন' মেনে তা বলবৎ করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলকার্নি জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই হায়দরাবাদের বাসিন্দা বিজ্ঞানী ভানুশালীর সঙ্গে কথা বলে এই যন্ত্র তৈরির প্রচেষ্টা চলছিল। এর ফলে একেবারে জায়গায় দাঁড়িয়ে গোমাংস খুঁজে বের করা যাবে।
সন্দেহজনক মাংস গোমাংস হলে তা যন্ত্রের সংস্পর্শে এলেই হলদে হয়ে যাবে। তা থেকেই বোঝা যাবে তা গোমাংস কিনা। পরে তা আরও বিস্তারিত পরীক্ষার জন্য ল্যবরেটরিতে পাঠানো হবে। রাজ্যে ৪৫টি এমন যন্ত্র সরকারি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
নতুন এই গোমাংস খুঁজে বের করা যন্ত্রের দাম ৮ হাজার টাকা। এটি দিয়ে অবৈধভাবে গোমাংস কেনা-বেচা ও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে।
-
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা












Click it and Unblock the Notifications