রক্ষকই ভক্ষক! মহিলা চিকিৎসককে লাগাতার ধর্ষণ পুলিশের, জড়িত সংসদও, শেষ চিঠিতে কী লেখা?
মহারাষ্ট্রে ঘটে গেলো আবারও সেই একই ঘটনা। পুলিশের বিরুদ্ধে উঠলো ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক এই ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন। ওই মহিলা তাঁর বাঁ হাতের তালুতে অভিযুক্তের নাম এবং নিজের মৃত্যুর কারণ লিখে গিয়েছেন। সূত্রের খবর, শুধুমাত্র হাতে নয়, মৃত্যুর আগে ৪ পাতার এক চিঠি লিখে গিয়েছেন তিনি। চার পাতার ওই চিঠি সুইসাইড নোট বলে নানারকম রটনা ছড়িয়েছে। তরুণীর পরিবারের দাবি, ওই চিঠিতে এক সাংসদের নামও উল্লেখ করেছেন তরুণী। তাঁকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নেওয়া হতো। অনৈতিক কাজ করানোর জন্য ওই তরুণীকে ফোনে সাংসদ চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠে আসছে।

মৃত্যুর পর তরুণীর পরিবারের অভিযোগ, তরুণীকে দিয়ে ভুয়ো মেডিক্যাল রিপোর্ট তৈরি করিয়ে নেওয়া হত। তিনি ওই কাজ করতে না চাইলে তাঁকে চাপ দিয়ে ওই কাজে বাধ্য করা হত। ওই চার পাতার চিঠিতেও এরকম অভিযোগ রয়েছে।একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ওই চিঠি তারা পড়ে দেখেছে। তাতে লেখা রয়েছে, ভুয়ো মেডিক্যাল রিপোর্ট লেখার জন্য পুলিশের তরফে ওই মহিলা চিকিৎসককে চাপ দেওয়া হত। তরুণীর অভিযোগ, শারীরিক কোনও পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রিপোর্ট লিখে দিতে হত। ওই তরুণী চিকিৎসক আরও জানিয়েছেন, তিনি এই কাজ করতে না চাইলে মূল অভিযুক্ত সাব-ইনস্পেক্টর এবং অন্যরা তাঁকে হুমকি দিতেন। এমনকি এক সাংসদের কথাও উল্লেখ রয়েছে ওই চিঠির মধ্যে। চিঠিতে এরকমও লেখা, নির্দিষ্ট একটি মেডিক্যাল রিপোর্ট লিখতে রাজি না থাকায় এক সাংসদের দুই ব্যক্তিগত সহকারী, হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা সাংসদকে ফোন করে সেই ফোন তরুণীকে ধরিয়ে দেন। তরুণী দাবি করেছেন ফোনে পরোক্ষ ভাবে সাংসদ তাঁকে হুমকি দিয়েছেন। কিন্তু সাংসদের নাম এখনও প্রকাশ্যে আসেনি।
কিন্তু পুলিশের তরফ থেকে সরকারি ভাবে কোনও চিঠি বা সুইসাইড নোটের কথা এখনো উল্লেখ করা হয়নি। তরুণীর তাঁর হাতের তালুতে মৃত্যুর আগে যা লিখে গিয়েছেন, সেটাই তাঁর শেষ বার্তা বলে মনে করা হচ্ছে।
তরুণী মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারে অভিযোগ করেছে, ময়নাতদন্তের ভুয়ো রিপোর্টও তৈরি করতে বাধ্য করা হত তাঁকে। দীর্ঘ দিন ধরে এই মানসিক চাপ তিনি সহ্য করছিলেন তিনি। পুলিশের উপরিমহলে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন মৃতার পরিবার।
গত বৃহস্পতিবার ফলটনের হোটেলের একটি ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি তাঁর বাঁ হাতের তালুতে দু'জনের নাম লিখে গিয়েছেন। প্রথম নামটি এক এসআই-এর। ওই এসআই-এর নাম নিয়ে লেখা হয়েছে, ''উনি আমার মৃত্যুর কারণ। উনি আমাকে চার বার ধর্ষণ করেছেন এবং পাঁচ মাসেরও বেশি সময় ধরে ও আমাকে ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন।'' এ ছাড়া, ফলটনের যে বাড়িতে তরুণী ভাড়াটে হিসাবে থাকতেন, সেখানকার মালিকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। হাতে সেই বাড়িওয়ালার নামও লিখেছেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, যে দু'জনের নাম তরুণী লিখে গিয়েছেন তাঁদের খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার পরেই অভিযুক্ত এসআই-কে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে রাজনীতির পারদ চড়লে বিজেপির তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সরকারকে বিরোধীরা সম্মিলিতভাবে আক্রমণ করেছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications