Maharashtra Election 2024: অবশেষে মহারাষ্ট্রে আসন রফা মহা বিকাশ আঘাড়ির, কে পেল কত আসন?
অবশেষে আসন রফা হল মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ির। এই জোটে রয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তিনটি দলই ৮৫ টি করে আসনে লড়াই করবে।
মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পটোলে এদিন জানিয়েছেন, বাকি যে ১৮ টি আসন রয়েছে সেখানে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সঙ্গী সমাজবাদী পার্টিও রয়েছে। সেই বাকি আসনে কে লড়াই করবে তা বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে।

আপাতত ঠিক হয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা প্রত্যেকেই ৮৫টি করে আসনে জোট বেঁধে লড়াই করবে। বেঁচে থাকা আসনের মধ্যে জোট সঙ্গী সমাজবাদী পার্টি সহ বাকি দলগুলিকে কিছু আসনে লড়তে দেওয়া হবে।
এর আগে এদিন উদ্ধব ঠাকরে দলের ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। যার মধ্যে পুত্র আদিত্য ঠাকরে যেমন রয়েছেন তেমনই সুনীল রাউতও রয়েছেন। জানা গিয়েছে আদিত্য ওরলি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন।
প্রসঙ্গত কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ির বিরুদ্ধে লড়াই হবে মহাজুটি জোটের। এই জোটে রয়েছে বিজেপি, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি।
মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবং ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ নভেম্বর।
২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি একক সর্ববৃহৎ দল হিসেবে ১০৫ টি আসন জেতে। শিবসেনা যেতে ৫৬ টি। অন্যদিকে কংগ্রেস ৪৪ টি আসন পেয়েছিল। তার আগে ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ১২২টি শিবসেনা ৬৩ টি এবং কংগ্রেস ৪২ টি আসন জিতেছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications