Maharashtra Assembly Election 2024: মহিলা, বেকার যুবকরা পাবেন তিন ও চার হাজার টাকা করে, বড় ঘোষণা এমভিএর

হাতে সপ্তাহ দুয়েক সময় রয়েছে। তারপরেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। আর তার আগে বড় ঘোষণা করল মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোট। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তারা। সেখানে পাঁচটি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলাদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও বেকার যুবকদের জন্য চার হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কৃষি ঋণ মকুব করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মহারাষ্ট্র ভোটে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এমনই মনে করা হচ্ছে।

Maha Vikas Aghadi

মহারাষ্ট্র বিধানসভা ভোট জেতার জন্য মরিয়া ইন্ডিয়া জোট শিবির। শিবসেনা ( ইউটিবি), কংগ্রেস ও শরোদ পাওয়ারের এনসিপি জোটে রয়েছে মহারাষ্ট্রে। লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। ফলে নতুন করে অনেক বেশি উদ্যমে রাহুল গান্ধী, উদ্ভব ঠাকরেরা।

বুধবার মহারাষ্ট্রের এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, উদ্ভব ঠাকরে, শরোদ পাওয়ার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মেগা এই রাজনৈতিক আসরেই ভোটের ইস্তাহার প্রকাশ করা হয়৷ পাঁচটি প্রতিশ্রুতি এখন এই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চায় রয়েছে।

রাজ্যের মহিলাদের জন্য বড় আর্থিক ঘোষণা করা হল। প্রতি মাসে ওই রাজ্যের মহিলারা তিন হাজার টাকা করে পাবেন এমভিএ সরকার এলে। এই কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও পরিবহন ব্যবস্থায় মহিলাদের বাসে কোনও ভাড়া দিতে হবে না। বেকার সমস্যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় ভারতজুড়েই৷ বেকারদের জন্য প্রাথমিক সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বেকারদের জন্য প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে।

মহারাষ্ট্রের কৃষকদের জন্যও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে সব কৃষকরা ধারাবাহিকভাবে ঋণ পরিশোধ করেন, তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করার কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যের সাধারণ পরিবারগুলির বিমার কথাও বলা হয়েছে। ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করানো হবে প্রতিটি পরিবারের জন্য৷ সরকারি হাসপাতালে ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে। এই কথাও জানানো হয়েছে।

আর্থ সামাজিক পদ্ধতিতে একটি বর্ণসুমারি করা হবে। এমভিএ সরকার গঠনের পরে এই কাজ হবে। এই কথাও ঘোষণা করা হয়েছে নির্বাচনী ইস্তাহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+