Maharashtra Assembly Election 2024: শিন্ডের পর ফড়নবীশ! মহাজুটি জিতলে কে মুখ্যমন্ত্রী? ইঙ্গিত শাহের

Maharashtra Assembly Election 2024: দোরগোড়ায় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। মহাজুটি (Mahayuti) জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? এখনও প্রশ্ন জিইয়ে রেখেছে জোটের প্রধান দল বিজেপি (BJP)। সূত্রের খবর, জোটের অভিভাবক হিসেবে দেবেন্দ্র ফড়নবীশকেই (Devendra Fadnavis) এগিয়ে রাখছেন তারা। তবে তার জন্য জোটের অন্দরে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে বিজেপিকে।

যদিও মহাজুটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভোটের গণনার পরই ঠিক করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। রবিবার মুম্বইয়ে দলের ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে শাহ জানান ভোটের গণনার পর জোট শরিকরা মিলে বসে বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সাংলিতে জনসভায় অবশ্য শাহকে বলতে শোনা গিয়েছিল অন্য কথা। সেবারে তিনি বলেন জনগণ নাকি মহাজুটি ও ফড়নবীশেরই প্রত্যাবর্তন চায়।

Amit shah

শাহের (Amit Shah) সুরেই নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বিজেপি নেতা বলেন, তৃণমূল স্তরে সকলে দেশের জন্য মোদী ও মহারাষ্ট্রের জন্য ফড়নবীশকেই চায়। রাজ্যের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে অবশ্য এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে তারা চিন্তিত নন।

বিজেপি জল্পনা জিইয়ে রাখলেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) নিয়ে কার্যত আত্মবিশ্বাসের সুর শিন্ডের শিবসেনার (Shiv Sena) গলায়। শিন্ডেসেনা শিবিরের এক নেতা তথা রাজ্যের মন্ত্রীকে বলতে শোনা যায় একনাথ শিন্ডেই (Eknath Shinde) তাঁদের পদপ্রার্থী। এমনকী বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন বলে দাবি তাঁর।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সাবধানী অজিত পাওয়ারের এনসিপি (NCP)। মহাজুটির শরিক এই দলের রাজ্য সভাপতি সুনীল টটকারের দাবি, তাঁদের লক্ষ্য মহাজুটিকে পুনরায় ক্ষমতায় ফেরানো। মুখ্যমন্ত্রী নির্বাচনের মতো বড় সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

২০ নভেম্বর মহারাষ্ট্রে এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন মহা বিকাশ অঘাড়ির লড়াই। তবে শুধু বিরোধীদের নয়, শাসক জোটের অন্দরের কলহও অস্বীকার করা যাচ্ছে না।

ফড়নবীশের উপর বিজেপির অগাধ ভরসার নেপথ্যে কমপক্ষে ২টি কারণ রয়েছে। প্রথমত, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ফড়নবীশ মুখ্যমন্ত্রী থাকাকালীনই একাধিক সাহসী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। দ্বিতীয় কারণটি অবশ্য এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

আরএসএস-সহ বিজেপির একাংশের মত, ২০২২ সালে জোটে শিবসেনাকে জায়গা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল ফড়নবীশকে। তবে এবারে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা (Majority) নিয়ে এলে তার পুনরাবৃত্তি হবে না বলেই আশাবাদী তারা।

শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিদ্রোহী ফড়নাবীশকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয় ঠিকই, তবে গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ফের হতাশ হতে হয় বিজেপিকে। ফড়নবীশের নেতৃত্বে ৪৮টির মধ্যে মাত্র ৯টিতে জিতেছিল বিজেপি।

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেও ফড়নবীশকে সরকারের দোহাই দিয়ে ছাড়তে চায়নি বিজেপি। এরপর ফের একবার সে রাজ্যে নির্বাচন। বিধানসভা নির্বাচনে ফড়নাবীশের ফের পদপ্রাপ্তি হবে নাকি শক্তি প্রদর্শনের খেলায় নামবে শিন্ডের শিবসেনা ও অজিতের এনসিপি, তা এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+