Maharashtra Election: ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগানে অজিত-ফড়নবীশ কাজিয়া, ভোটের আগে চরম অস্বস্তিতে মহাজুটি
Maharashtra Assembly Election 2024: আগামী বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে তুঙ্গে অজিত পাওয়ার (Ajit Pawar) ও দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) কাজিয়া। বিজেপির 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানের সঙ্গে একমত নন জোট শরিক অজিত। মেনে না নিতে পেরে পাল্টা চটলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
উত্তরপ্রদেশে নির্বাচনের আগে হিন্দুভোট বিভাজন রুখতে নতুন স্লোগান 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' (Batenge to Katenge) বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সম্প্রতি মহারাষ্ট্রের জনসভা থেকে সেই স্লোগানও দিতে দেখা যায় তাঁকে। আনুগত্য মেনে স্লোগান আপন করে নেন বিজেপি কর্মী সমর্থকরা।

যদিও বিরোধীদের দাবি , স্লোগানে ধর্মীয় উসকানি রয়েছে। সংখ্যালঘুদের অপমান করা হচ্ছে বলে দাবি তাঁদের। মহারাষ্ট্রে স্লোগানে অস্বস্তিতে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের একাংশও। শাসক মহাজুটি জোটের অন্দরেও মতপার্থক্য দেখা দেয়। দিনকয়েক আগে স্লোগানের লক্ষ্য এক রেখে ভাষা পাল্টে দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেন, এক হ্যায় তো সেফ হ্য়ায়।
স্লোগান নিয়ে বেঁকে বসেন মহাজুটির শরিক তথা উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার। মহাজুটিতে মুসলিম ভোটের (Muslim Votes) সমর্থন রয়েছে অজিতের ঝুলিতে। 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানকে সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দেন অজিত পাওয়ার।
অজিত পাওয়ার বলেন, "এর আগেও বহুবার বলেছি, আমি এই স্লোগান সমর্থন করি না। এই স্লোগান মহারাষ্ট্রে কাজ করবে না। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড বা অন্য রাজ্যে প্রভাব ফেললেও ফেলতে পারে, কিন্তু এখানে নয়।"
অজিতের এই মন্তব্য স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখেনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মহারাষ্ট্রের অপর উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। অজিত পাওয়ার এখনও হিন্দু-বিরোধী আদর্শ মেনে চলেন বলে তীব্র কটাক্ষ করেন দেবেন্দ্র। জনগণের মন বুঝতে অজিতের এখনও সময় লাগবে বলেও কটাক্ষ করেন ফড়নবীশ।
দেবেন্দ্রর দাবি , স্লোগানের অন্তর্নিহিত অর্থ বুঝতেই পারেননি জোট শরিকরা। স্লোগান নিয়ে তরজায় জড়িয়েছে দুই প্রভাবশালী বিজেপি নেতা পঙ্কজা মুণ্ডে ও অশোক চহ্বণ। স্লোগানের কোনও রুচি ও গুরত্ব নেই বলে জানান অশোক চহ্বণ। মানুষও এই স্লোগান সমর্থন করবে না বলে মতপ্রকাশ করেন বিজেপি নেতা।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications