Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, কাঠগড়ায় যোগীর সরকার
Maha Kumbh Stampede: মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা। জনস্বার্থ মামলা (PIL) দায়ের আইনজীবী বিশাল তিওয়ারির। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে পদপিষ্টের (stampede) ঘটনায়। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকেই (Uttar Pradesh Government) কাঠগড়ায় তোলা হয়েছে জনস্বার্থ মামলায়।
যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের জন্য নিয়ম নির্দেশিকা বেঁধে দেওয়ার আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়। একইসঙ্গে মহাকুম্ভে ভিআইপিদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে মামলায়। ভিআইপিদের যাতায়াতের জন্য পুণ্যার্থীদের জীবনের ঝুঁকি যাতে না হয়, তা নিশ্চিত করতে চেয়ে আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।

এছাড়াও মহাকুম্ভে প্রবেশ ও বাইরে বেরোনোর জন্য যথাযথ জায়গা রাখতে হবে বলে জনস্বার্থ মামলায় আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। জনস্বার্থ মামলার কারণে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে উত্তরপ্রদেশের সরকারকে। এছাড়াও যেসমস্ত ব্যক্তি, প্রশাসন বা আধিকারিকদের জন্য এই গাফিলতি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।
প্রসঙ্গত, বুধবার কাকভোরে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে লক্ষ লক্ষ অগণিত ভক্তের ভিড় হয়েছিল প্রয়াগরাজের পবিত্র সঙ্গমে। পুলিশের দাবি, এদিন ভিআইপিদের কোনও স্নানের অনুমতি দেওয়াই হয়নি। আর তাই ভিআইপি মুভমেন্ট ছিল না।
বেলা ক্ষেত্র আখড়া থেকে মার্গের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। এরপর আখড়ার আশেপাশে থাকা ব্যারিকেড ভিড়ের জেরে ভেঙে যায়। যার ফলেই ঘটে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা। এদিক, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ৫৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী পবিত্র সঙ্গমে পুণ্য়স্নান সেরেছেন। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলে সংসদে এনিয়ে সরব হওয়ার ডাক দিলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তবে বুধবারের মর্মান্তিক ঘটনার পর বৃহস্পতিবার আরও আঁটসাঁটো করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে আরও কড়া হয়েছে প্রশাসন।












Click it and Unblock the Notifications