Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh Election Result 2023: 'মোদী ম্যাজিকের কামাল', গেরুয়া ঝড়ের ইঙ্গিত পেয়েই বার্তা শিবরাজের

মধ্য প্রদেশে ক্লিন সুইফটের পথে বিজেপি। কংগ্রেস কোনও কিছু করে ক্ষমতা দখল করতে পারল না। এই সাফল্যের জদন্য শিবরাজ সিং চৌহান মোদী ম্যাজিককেই দায়ী করেছেন। তিনি বলেছেন মোদী ম্যাজিকের কারণেই এটা সম্ভব হয়েছে।

মধ্যপ্রদেশে ফের সরকার গড়তে চলেছে বিজেপি। বিপুল ভোটে বিভিন্ন কেন্দ্রে এগিয়ে চলেছে বিজেপি প্রার্থীরা। বেলা যত গড়াচ্ছে তত বিজেপির আসন সংখ্যা বাড়ছে। এখন ও পর্যন্ত মধ্য প্রদেশে ১২০টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এক কথায় সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি।

Madhya Pradesh Election Result 2023

হিন্দি বলয়ের তিন রাজ্য বিজেপির দখলে যেতে বসেছে। উত্তর প্রদেশ তো আগেই বিজেপির দখলে রয়েছে। এবার মধ্য প্রদেশ এবং রাজস্থানও বিজেপির দখলে যাচ্ছে। রাজস্থানে কংগ্রেস সরকারকে উল্টে দিয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই বিজেপি সরকার গড়তে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে মধ্যপ্রদেশেও জয়ের পথে বিজেপি।

গতবার কংগ্রেস সরকার গড়লেও কমলনাথ-সিন্ধিয়ার বিবাদের জেরে বেশিদিন সরকার ধরে রাখতে পারেনি কংগ্রেস। সরকার গড়ে বিজেপি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেন। সিদ্ধিয়ার বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা সকলকেই চমকে গিয়েছিল। গতকাল সিন্ধিয়া দাবি করেছিলেন ফের বিজেপি সরকার গড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+