Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh Election 2023: হনুমান চরিত্রের অভিনেতা কংগ্রেসের বাজি! প্রার্থী শিবরাজের বিরুদ্ধে

Madhya Pradesh Election 2023: সতেরোই নভেম্বরে মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে কংগ্রেস রবিবার তাদের প্রথম তালিকায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেখানে কমলনাথ-সহ ৬৯ জন বর্তমান বিধায়ককে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে প্রার্থী করা হয়েছে, তাঁর বাড়ি ছিন্দওয়াড়া থেকে।

অন্যদিকে দেরিতে দলেও বিজেপির প্রার্থী তালিকায় ঠাই পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেস তাঁর বিরুদ্ধে টেলিভিশন সিরিয়ালে হনুমানের ভূমিকায় অভিনয় করা বিক্রম মাস্তালকে প্রার্থী করেছে। প্রসঙ্গত শিবরাজ সিং চৌহানকে প্রার্থী করা হয়েছে সেহোরের বুধনি থেকে।

Madhya Pradesh Election 2023

কংগ্রেস রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিংকে রাঘোগড় থেকে এবং ভাই লক্ষ্মণ সিংকে গুনা চাচৌরা থেকে প্রার্থী করেছে। দুজনেই বর্তমানে বিধায়ক। বিধানসভায় বিরোধী দলের নেতা ডঃ গোবিন্দ সিংকে ভিন্দ জেলার লাহার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসে যোগ দেওয়া বিজেপির প্রাক্তন সাংসদ বোধ সিং ভগতকে বালাঘাট জেলার কাটঙ্গি থেকে প্রার্থী করা হয়েছে।

কংগ্রেস নেতা চরণ সিং সাপ্রা ভোপালে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, প্রথম তালিকায় কংগ্রেস অন্যান্য অনগ্রসর শ্রেণি থেকে ৩৯ জন, তফশিলি জাতি থেকে ২২ জন এবং তফশিলি উপজাতি থেকে ৩০ জনকে প্রার্থী করেছে। তিনি আরও জানিয়েছেন, এই তালিকায় ৪৭ জন সাধারণ ক্যাটেগরির এবং সংখ্যালঘু ছয় জন এবং মহিলা রয়েছেন ১৯ জন।

কংগ্রেস নেতা জানিয়েছেন, ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৬৫ জনের বয়স ৫০ বছরের কম। রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথ রাজ্যে সত্য ও ন্যায়ের সরকার প্রতিষ্ঠার জন্য কংগ্রেসকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপির প্রধান ভিডি শর্মা বলেছেন, কংগ্রেসের তালিকা স্বজনপ্রীতি, অপরাধ এবং মহিলাদের নিপীড়নকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, কংগ্রেস ছিন্দওয়ারা জেলায় প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।

ক্ষমতাসীন বিজেরপি রাজ্যে এখনও পর্যন্ত ১৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যার মধ্যে সাতজন লোকসভার সদস্য রয়েছেন। এঁদের মদ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং প্যাটেল এবং ফাগ্গান সিং কুলস্তে।

২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস বিধানসভার ২৩০ আসনের মধ্যে ১১৪ টি আসনে জয়লাভ করেছিল। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং নির্দল বিধায়কদের সমর্থনে কমলনাথের নেতৃত্বে সেখানে জোট সরকার গঠিত হয়। ১৫ মাস পরে অবশ্য সরকার ভেঙে যায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগত বিধায়করা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফলে ২০২০-র মার্চে শিবরাজ সিং চৌহান রেকর্ড মেয়াদে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+