'চুন্নু-মুন্নু', 'আইটেম'-র পর রাবণ, শকুনি! মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারে বিশেষণের ছড়াছড়ি
এদিনই মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচার রালে 'আইটেম' মন্তব্য করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের উপর কোপ মেরেছে নির্বাচন কমিশন। তবে এর মাঝেও রাবণ, শকুনিরা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। বলিউড গানের থেকে টিটকারি বা পুরাণের চরিত্র, কেউই বাদ পড়ছেন না মধ্যপ্রদেশের উপ-নির্বাচনের প্রচারে।

'আইটেম' কাণ্ড
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী ইমরতী দেবীকে 'আইটেম' বলে কটাক্ষ করে প্রবল সমালোচনার মুখে পড়েন কমল নাথ। সেই রেশ কাটতে না কাটতেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ এবং কমল নাথকে ‘চুন্নু-মুন্নু' বলে কটাক্ষ করেছিলেন। সেই তালিকায় ক্রমশ যোগ হচ্ছে আরও বিশেষণ।

নয়া সংযোজন উমা ভারতীর মুখ থেকে
এদিনই মধ্যপ্রদেশের এই নির্বাচনী প্রচারে ব্যবহৃত বিশেষণের তালিকায় সংযোজন হয়েছে বিজেপি নেত্রী উমা ভারতীর নাম। তিনি দলীয় প্রার্থী প্রভূরাম চৌধুরীর প্রচারে গিয়ে নিজেকে দেবী কালী হিসেবে উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, প্রার্থীকে তিনি অভিহিত করেছেন তাঁর ছেলে ভৈরবনাথের সঙ্গে।

কী বলেন উমা ভারতী
উমা ভারতী বলেন, কয়েক দিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন প্রভূনাথকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখনই তিনি বুঝতে পারেন, প্রভূনাথ আসলে ভৈরবনাথ, যিনি দেবী কালীর পুত্র এবং উমা হলেন কালী। উমা ভারতী বলেন, 'আগামী ৩ নভেম্বর ভোটাররা যেন ভৈরবনাথের উপর ভোট বর্ষণ করুন।'

কমল নাথকে রাবণ বলে কটাক্ষ
এর আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথকে মায়াবী করাবণ বলে আখ্যা দিয়েছিলেন। এদিকে কংগ্রেসের তারকা প্রচারক আচার্য্য প্রমোদ কৃষ্ণন শিবরাজ সিং চৌহানকে মামা, কংশ, মরিচ, শকুনি বলে অভিহিত করে কটাক্ষ করেছেন। তাছাড়া, গদ্দার, লোকতন্ত্রের হত্যাকারীর মতো বক্তব্য কংগ্রেস নেতাদের ভাষণে উঠে এসেছে বারংবার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications