কমলনাথের 'আইটেম' বিতর্কের পর এবার কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি মন্ত্রীর

কমলনাথের 'আইটেম' বিতর্কের পর এবার কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি মন্ত্রীর

মহিলা বিজেপি প্রার্থীকে আইটেম বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এবার তার পাল্টা আক্রমণ করতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী। তিনি কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে রক্ষিতা বলে আক্রমণ করেছেন। তারপরেই বিতর্ক চরমে পৌঁছেছে। রাজ্য রাজনীতিতে একের পর এক কুরুচিকর মন্তব্যের প্রতিযোগিতা শুরু হয়েছে মধ্যপ্রদেশে।

বিতর্কে বিজেপি মন্ত্রী

বিতর্কে বিজেপি মন্ত্রী

মধ্য প্রদেশে তিনটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। ৩ নভেম্বর ভোট। তার আগেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। বিতর্ক বাড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিসাহুলাল সিং। তিনি কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ সিং কুঞ্জমের দ্বিতীয় স্ত্রীকে তাঁর রক্ষিতা বলে আক্রমণ করেছেন। মন্ত্রী আক্রমণ শানিয়ে বলেছেন কংগ্রেস প্রার্থী তাঁর প্রথম স্ত্রীর তথ্য গোপন করে নিজের রক্ষিতার নাম স্ত্রী হিসেবে মনোনয়ন পত্রে উল্লেখ করেছেন।

মানহানির মামলার হুমকি

মানহানির মামলার হুমকি

বিজেপি মন্ত্রীর এই কুরুচিকর মন্তব্যের পর কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ সিং তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিারি দিয়েছেন। ১৫ বছর বিবাহিত জীবনে ১৪ বছরের সন্তান রয়েছে তাঁদের। তার প্রতিবাদ জানিয়ে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কমলনাথের আক্রমণ

কমলনাথের আক্রমণ

কয়েকদিন আগে বিজেপির মহিলা প্রার্থীদের আক্রমণ করে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ বিতর্কিত মন্তব্য করেছিলেন। 'আইটেম' বলে আক্রমণ শানিয়েছিলেন কমলনাথ। সেই নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। বিজেপি এই নিয়ে কমলনাথের বিরুদ্ধে সরব হয়েছিল।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের পর একটু অস্বস্তিতেই পড়েছে রাজ্য নেতৃত্ব। এই নিয়ে দল কী ভাবছে প্রশ্ন করাতে বিজেপি রাজ্য প্রধান জানিয়েছেন তাঁরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যন্ত এলাকায় তিনি প্রচারে গিয়েছেন বলে যোগাযোগ করতে পারেনি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+