Madhya Pradesh Accident: যাত্রী নিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ল মিনি ট্রাক, মর্মান্তিক মৃত্যু ১২ জনের

Madhya Pradesh Accident: যাত্রীদের নিয়ে নদীতে পড়ল একটি ছোট ট্রাক! আর এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত বলেও খবর। আহতদের সবাইকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দতিয়া বলে একটি এলাকাতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে।

যাত্রী নিয়ে ব্রিজ থেকে নদী পড়ল মিনি ট্রাক,

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট একটি মিনি ট্রাক করে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা। গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড়ের দিকে যাচ্ছিলেন তাঁরা। আর তা যাওয়ার পথেই ওই ট্রাকটি নির্মীয় একটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আর এরপরেই ব্রিজ থেকে গাড়িটি নদীতে পড়ে যায়। প্রাথমিক ভাবে স্থানীয় মানুষজনই ছুটে আসেন। হাত লাগান উদ্ধারে কাজে। পাশাপাশি ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদেরও। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মৃতদের মধ্যে বেশ কয়েকজন বৃদ্ধ এবং শিশু রয়েছে বলে জানা গিয়েছে। কার্যত আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দফতর থেকেও গোটা ঘটনার খোঁজ নেওয়া হয়েছে।

ব্রিজ থেকে নদীতে পড়ল গাড়ি,

অন্যদিকে আহত এক যাত্রী জানিয়েছেন, ওই গাড়িতে প্রায় ১৫ থেকে ২০ জন ছিলেন। হঠাত করেই গাড়িটির টায়ার ফেটে যায়। আর এরপরেই যাত্রীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। আর ব্রিজের রেলিংয়ে ধাক্কা মেরে সেটি নদীতে পড়ে যায়। তবে পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির ফিটনেস সার্টিফিকেট সহ সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+