মাদাম তুসো মিউজিয়াম এবার ভারতে, কিন্তু কোথায় ?
এবার মাদাম তুসোর মিউজিয়াম হতে চলেছে দিল্লির কনট প্লেসে।
দিল্লি , ১৩ জানুয়ারি : এখনও পর্যন্ত শুধু মাদাম তুসোর মোমের মডেলের ছবিই দেখেছেন ? কিংবা ইচ্ছে রয়েছে মাদাম তুসোয়ে আপনিও মোমের অমিতাভ কিংবা ঐশ্বর্যর পাশে দাঁড়িয়ে ছবি তুলবেন ? ইচ্ছে আপনার পূর্ণ হতে চলেছে আগামী জুনেই। কথা না বাড়িয়ে, সুখবরটা জানিয়েই রাখি, এবার মাদাম তুসোর মিউজিয়াম হতে চলেছে দিল্লির কনট প্লেসে।['ব্র্যাঞ্জেলিনা' বিচ্ছেদের আঁচ পড়ল মাদাম তুসো যাদুঘরেও]
ঠিকানা বলতে ,কনট প্লেসের রেগল সিনেমার দুটি তলা মিলিয়ে হবে এই মিউজিয়াম। লন্ডন বাদ দিলে বিশ্বের ২২টি জায়গায় রয়েছে এই মিউজিয়াম। আর তার সঙ্গে ২৩তম মাদাম তুসো মিউজিয়ামটি তৈরি হবে দিল্লিতে।[(ছবিতে) মাদাম তুসোর জাদুঘরে এপ্রিলেই মোদীর মোম মূর্তি, মাপ-ঝোপের কাজ চলছে পুরোদমে!]

জানা গিয়েছে মিউজিয়ামে থাকছে দেশ বিদেশের নামি দামি ব্যক্তিত্বদের মোমের মডেল। থাকছে এদেশেরও অনেক তারকাদের মডেল। দেশ বিদেশ মিলিয়ে থাকছে মোট ৫০টি তারকাদের মডেল। শুধু তারকা কেন ? থাকবে মনীষীদের মোমের মডেলও।
এই মিউজিয়ামের ভাবনাতে ভারতীয় সংস্ক্তির উপর বেশি করে জোর দেওয়া হবে বলে খবর। সেক্ষেত্রে এদেশের অনেক সম্মানীয় ব্যক্তিত্বদের মোমের মডেল, যা এখনও পর্যন্ত মাদাম তুসোয়ে স্থান পায়নি, তা এই মিউজিয়ামে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। চমক এখানেই শেষ নয়। মডেল গুলিকে আরও বেশি প্রাণবন্ত করবার জন্যও তারা বিশেষ কিছু ব্যবস্থা নিতে চলেছে বলে জানানো হয়েছে।
কলকাতার রাজারহাটের ওয়্যাক্স মিউজিয়াম যদি আপনার মন ইতিমধ্যেই জয় করে থাকে, তাহলে নিশ্চয়ই দিল্লির মাদাম তুসো আপনাকে আরও মোহিত করবে বলেই আশা করা যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications