Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেকেন্দ্রাবাদে ইলেকট্রিক বাইকের শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৮ জনের

সেকেন্দ্রাবাদে ইলেকট্রিক বাইকের শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৮ জনের

সেকেন্দ্রাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ইলেকট্রিক স্কুটারের শো রুমে ভয়বহ আগুন। শোরুমের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা। অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন কমপক্ষে ৮ জন। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা নাগাদ শোরুমের উপরে থাকা একটি রেস্তরাঁ এবং লজে ছড়িয়ে পড়ে আগুন।

পুড়ে মৃত্যু ৮ জনের

শোরুমের উপরে থাকা হোটেলের আবাসিকরা প্রথম ধোঁয়া দেখতে পেয়ে হোটেলকর্মীদের জানান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্ক বহুতল থেকে ঝাঁপ দিতে শুরু করে। ঘটনায় ৮ জন মারা গিয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার পরে শোরুমের ভেতরে ২৪ জন আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করতে শুরু করে দমকলবাহিনী। শোরুমের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মরা গিয়েছেন ৬ জন। পরে হাসপাতালে মারা গিয়েছেন আরও ২জন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ইলেকট্রিক স্কুটারের শোরুমের নীচে রয়েছে চার্জিং স্টেশন। সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়তে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিস্তারিত আসছে....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+