বাবা,মা ভোট দিলে স্কুলের পরীক্ষায় সন্তান পাবে বাড়তি ১০ নম্বর! ভোটযুদ্ধে নয়া চমক যোগীরাজ্যে
প্রথম দফা ভোট যুদ্ধের আগে রীতিমত তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। দলীয় প্রচার থেকে নেতা নেত্রীদের ঝাঁঝালো মন্তব্য ঘিরে ক্রমেই ভোট-ভোল্টেজ চড়ছে।
প্রথম দফা ভোট যুদ্ধের আগে রীতিমত তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। দলীয় প্রচার থেকে নেতা নেত্রীদের ঝাঁঝালো মন্তব্য ঘিরে ক্রমেই ভোট-ভোল্টেজ চড়ছে। এরকম এক পরিস্থিতিতে যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনউতে এক স্কুল ভোট ঘিরে সচেতনতা তৈরি করতে জানিয়ে দিয়েছে, যে পড়ুয়াদের বাবা মায়েরা ভোট দেবেন,তারা পরীক্ষায় বাড়তি ১০ নম্বর পাবেন।

এছাড়াও স্কুলের গেটের সামনে একটি ব্যানার টাঙিয়ে সেখানে লেখা হয়েছে,'ভোটদান স্বাধীন বক্তব্য জানাবার মাধ্যম। ..' পাশাপাশি সেই ব্যানারে সমস্ত পড়ুয়ার পরিবারের সদস্যদের ভোট দিতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি বলা হয়েছে, যদি পড়ুয়াদের বাবা মা ভোট দান করেন ,তাহলে পড়ুয়ারা স্কুলের পরীক্ষায় বাড়তি ১০ নম্বর পাবে।
উল্লেখ্য, সারা দেশের একাধিক স্কুল ভোটদানে মানুষকে আরো উৎসাহিত করতে রীতিমত প্রচার চালাচ্ছে। এর জন্য চলছে স্লোগান, পদযাত্রা ও বিভিন্ন উদ্য়োগ। লখনউয়ের এই স্কুলেও সেরকমই এক প্রচার দেখা যায়।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications