ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন, ২ মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন, ২ মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৪ কেজির সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে। যার জেরে দাম হয়েছে ১০৭৯ টাকা। প্রায় ২০০০ টাকার কাছে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। উৎসবর মরশুমের ঠিক আগে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে এক মাসে ২ বার দাম বাড়ল এলপিজি সিলিন্ডাররে। ২ মাসে মোট ১০৩ টাকা বাড়ল দাম।

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
বুধবার এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১০৭৯ টাকা। এর আগে ১৯ মে ৩ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তখন ১০২৯ টাকা দিতে হচ্ছিল। তার পরে আবার ৭ মে ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। দু মাসে মোট ১০৩ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। উৎসবের মরশুমের আগে ফের রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকট বেড়েছে।

মধ্যবিত্তের পকেটে টান
পেট্রোল-ডিজেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়তে শুরু করেছে। পাঁচ কেজির সিলিন্ডারের দাম বেড়ে ৩৯৬ টাকা হয়েছে। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গত মাসে কিছুটা হলে কমেছে। তাতে হোটেল- রেস্তরাঁর খাবারের দামে কিছুটা সুরাহা হতে পারে কিন্তু দিন আনি দিন খাই আম আদমির সাধারণ ডাল-ভাত রান্না করাটাই বড় কঠিন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত সেটা বাড়তে শুরু করেছে। যার ফলে আম জনতার পটেকে টান পড়ছে।

কী বলছেন আম জনতা
১৪ কেজির রান্নার গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ৫ কেজির রান্নার গ্যাসের দাম বেড়েছে। কাজে কম পরিমান নিয়ে কাজ চালানো হবে এমন ভাবনা চিন্তাও করা যাচ্ছে না। সবচেয়ে কঠিন পরিস্থিতি আমজনতার। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে। আরেকদিকে জ্বালানির দাম বাড়ছে। আবার আরেক দিকে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সাধারণ ভাত ফুটাতে গেলেও এবার ভাবনা চিন্তা করতে হবে বলে জানাচ্ছেন সাধারণ মানুষ। আর ভালমন্দ খাবার কথা তো ভুলেই যেতে হবে। মেপে মেপে গ্যাস খরচ করতে হবে।

কড়া সমালোচনায় বিরোধীরা
রান্নার গ্যাসের দাম বিপুল হারে বাড়তে শুরু করায় কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁরা তীব্র নিশানা করে বলেছেন, এটাই মোদীর আচ্ছে দিন। যেখানে রান্না করতে হলে আগে ২০০০ টাকা দিতে হবে। কংগ্রেস তীব্র আক্রমণ করেছে রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে। আবার সমাজাদী পার্টির পক্ষ থেকে টুইটে মোদী সরকারকে নিশানা করে লেখা হয়েছে, মোদী সরকারের তিনটে স্লোগান এখন, 'বাঁচতে দেব না, খেতে দেব না, রোজগার করতে দেব না'।












Click it and Unblock the Notifications