LPG Cylinder Price: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতায় কত টাকা হল LPG সিলিন্ডারের দাম
LPG Cylinder Price: বছরের শেষ মাসে ফের হেঁসেলে দামের ছ্যাঁকা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তবে এবার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। ২১ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। আবারও বাড়বে খাবারের দাম। অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়বে।
ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই সিলিন্ডার প্রতি ২১ টাকা করে দাম বেড়েছে। অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন পড়বে প্রায় ২ হাজার টাকার কাছাকাছি। রাজধানী দিল্লিতে এবার থেকে দাম বেড়ে হল ১৭৬৯ টাকা। মুম্বইয়ে দাম বেড়ে হল ১৯০৮ টাকা। চেন্নাইয়ে দাম বেড়ে হয়েছে ১৯৬৮ টাকা। আর কলকাতায় ১৯০৮ টাকা। অর্থাৎ সবচেয়ে বেশি দামী হল চেন্নাইয়ে। তারপরেই কলকাতা এবং মুম্বই।

গত নভেম্বর মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫৭ টাকা কমানো হয়েছিল। ১৬ নভেম্বর কমানো হয়েছিল দাম। সেটা এক মাস যেতে না যেতেই ফের বেড়ে গেল দাম। অর্থাৎ ৫৭ টাকা দাম কমায় খুব একটা লাভ হয়নি। ফের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ১ মাস যাওয়ার আগেই।
রান্নার গ্যাসের দাম লাগাতার বৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস দশা তৈরি হয়েছে। যদিও উৎসবের মরশুমে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে। তাতে কিছুটা হলেও সুরাহা হয়েছে সাধারণ মানুষের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে বলে দাবি করা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications