কাশ্মীরে প্রজাতন্ত্র দিবসের সকালে কী পরিস্থিতি! একনজরে কয়েকটি তথ্য
৭১ তম প্রজাতন্ত্র দিবসের সকালেই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে দেশের একাধিক জায়গায়। দিল্লির রাজপথে এদিন বর্ণাঢ্য কুচকাওয়াজ দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের উদযাপন। সেখানে পরম্পরা মেনে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সহ রাজনৈতিক মহলের বহু বিশিষ্ট ব্যক্তি। অন্যদিকে,সুদূর কাশ্মীরের ঘুম আজ কেমনাবে ভেঙেছে দেখে নেওয়া যাক।

কাশ্মীরে মোবাইল ইন্টারনেট ঘিরে কী চলছে?
কাশ্মীরে মোবাইল ইন্টারনেট গতিবেগ কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে ইন্টারনেট স্তব্ধ থাকবার পর চালু হতেই কমিয়ে দেওয়া হয় ইন্টারনেটের গতি। সেখানে আপাতত কার্যকর ২ ডি গতির ইন্টারনেট।

কখন স্বাভাবিক হতে পারে কাশ্মীরের ইন্টারনেট?
কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা সকালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পরই ফের স্বাভাবিক হতে পারে। এমনই তথ্য উঠে আসছে প্রশাসন সূত্রে।

প্রজাতন্ত্র দিবসের আগে কী ঘটেছে কাশ্মীরে?
গোটা কাশ্মীর জুড়ে প্রজাতন্ত্র দিবসের আগে একের পর এক জঙ্গি ধরা পড়ার খবর এসেছে। পাশাপাশি খবর মিলেছে একের পর এক এনকাউন্টারের। সেখানে প্রজাতন্ত্র দিবসের দিন হিজবুল ও লস্কর জঙ্গিদের হামলার ছকও বানচাল করে দেয় নিরাপত্তা বাহিনী। এরপর আজ প্রশাসনিক তরফে সিদ্ধান্ত হয় যে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা প্রজাতন্ত্র দিবসের দিনের অনুষ্ঠান শেষ হতেই স্বাভাবিক হবে।












Click it and Unblock the Notifications