বঙ্গোপসাগরে নিম্নচাপ, ২৫ জুলাই পর্যন্ত আবহাওয়া দফতরের সতর্কতা জারি এই পাঁচ রাজ্যে
দেশের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টি (rain) হচ্ছে। সেই তালিকায় রয়েছে দিল্লি ও মুম্বই। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, মুম্বইয়ের জন্য ২২ জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতিভারী থেকে অতিরিক্ত বৃষ্ট
দেশের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টি (rain) হচ্ছে। সেই তালিকায় রয়েছে দিল্লি ও মুম্বই। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, মুম্বইয়ের জন্য ২২ জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতিভারী থেকে অতিরিক্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মুম্বইয়ে ৩০ জনের মৃত্যু
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। বর্ষার পরে ভূমি ধসের কারণে এই পরিস্থিতি। ধসে পড়েছে বাড়ি। বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মুম্বইয়ের শহরতলীর ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে। বেশ কয়েকটি দূরপাল্লার গাড়িকে অন্য রুটে চালানো হয়েছে। স্বল্প দূরত্বের ট্রেনকে থামিয়ে দিতে হয়েছে, লাইনে জল জমার কারণে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনাতেই পশ্চিম উপকূলে এই পরিস্থিতি। সকাল ৮.৩০ পর্যন্ত বুধবার মুম্বইয়ে ২৩.৯ মিমিবৃষ্টি হয়েছে। তবে তা আগের ২৪ ঘন্টা থেকে কম।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৩ জুলাই পর্যন্ত মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে ২৪ জুলাই থেরে বৃষ্টি কমতে থাকবে।

দিল্লিতেও জমেছে জল
তবে দিল্লির পরিস্থিতি যে খুব একটা ভাল, তা নয়। ব্যাপক বৃষ্টিতে জাতীয় রাজধানীর ২০ টি আন্রাপাসে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আবহাওয়া দফতর এর আগে জানিয়েছিল বৃষ্টি কমতে পারে বুধবার থেকে। দিল্লিতে আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

যেসব রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে
পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাতে আগামী ৪-৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও ব্যাপক বৃষ্টি হবে।
বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর পশ্চিম পঞ্জাব, উত্তর প্রদেশে।

নিম্নচাপ সক্রিয় হয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে
অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে পরবর্তী দু থেকে তিন দিন সেইসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে।

ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পূর্ব ও মধ্য ভারতে
২৪ জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশে। এছাড়াও বিদর্ভ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications