শিবের পর আমিশ ত্রিপাঠীর আগামী বই ভগবান রামকে নিয়ে
জয়পুর, ২৪ জানুয়ারি : ভগবান শিবকে নিজের লেখার বিষয়বস্তু বানিয়ে ইতিমধ্যেই সেলিব্রিটি লেখক হয়ে উঠেছেন আমিশ ত্রিপাঠী। এবার তাঁর লেখার বিষয়বস্তু হতে চলেছেন ভগবান রাম। শুক্রবারদিন নিজের মুখেই একথা জানালেন আমিশ।
ব্যাঙ্ক আধিকারিক থেকে একেবারে লেখক আমিশ, জয়পুর সাহিত্য উৎসবে জানালেন তাঁর লেখার পরবর্তী বিষয়বস্তু ভগবান রাম। কিন্তু হঠাৎ রাম কেন? ভগবান শিবকে বিষয়বস্তু বানিয়ে সাফল্য পেয়েছেন শুধু সেই তাগিদেই?

আমিশের উত্তর না। তাঁর কথায়, "একবার এক পাঠক আমায় জিজ্ঞাসা করেছিলেন রামের জন্য কেন ভগবান শব্দের ব্যবহার করা হয়? এই প্রশ্নটা আমায় ভাবিয়েছিল। তার ফলস্বরূপই এই নতুন উপন্যাসটির জন্ম। রাম ও রাবণের আখ্যান থাকবে আমার দৃষ্টিভঙ্গিতে।"
আমিশ জানালেন, "সীতার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অন্যায়, একথার সঙ্গে আমি একমত। কিন্তু সেটা তাঁর ব্যক্তিত্বের একটা দিক মাত্র।" তবে এই রাম পর্ব নিয়ে কতগুলি বই তিনি লিখে ফেলতে পারবেন তা নিয়ে এখনও নিজেই নিশ্চিত নন লেখক, সেকথাও জানালেন খোলাখুলি।
এই পর্বের প্রথম বইটি "দ্য স্কিওন অফ ইসকোয়াকু" চলতি বছরের অক্টোবর মাসেই প্রকাশ পাবে।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা












Click it and Unblock the Notifications