প্রেম থেকে পরিণয়! ২০২৫-এ সিনে দুনিয়ায় কোন বিয়ে গুলি শোরগোল ফেলেছিল? ফিরে দেখুন পুনরায়
প্রেম থেকে পরিণয়! ২০২৫ সাল যেন বিনোদন জগতের কাছে বিয়ের বছর। কোনও দম্পতি চুপিচুপি আইনি বিয়ে সেরেছেন আবার কেউ দিনের পর দিন অনুষ্ঠান করে উদযাপন করেছেন জীবনের নতুন অধ্যায়। এই বছর একের পর এক তারকা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বছরজুড়ে এই বিয়েগুলিই বারবার উঠে এসেছে শিরোনামে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরু (Samantha and filmmaker Raj Nidimoru)-র বিয়ে। বহুদিন ধরে জল্পনার পর ডিসেম্বরের শুরুর দিকে কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে তাঁদের বিয়ে হয়। এর আগে 'দ্য ফ্যামিলি ম্যান'-এ একসাথে কাজ করেছিলেন তাঁরা।
একই ভাবে বহু বছর ধরে সম্পর্কে থাকার পর হিনা খান এবং রকি জয়সওয়াল (Hina Khan and Rocky Jaiswal) মুম্বইয়ে নিজেদের বাড়িতে আইনি মতে বিয়ে সারেন। জাঁকজমকের পথে না গিয়ে তাঁরা একান্ত পারিবারিক সিদ্ধান্ত নেন।
জানুয়ারিতে গায়ক দর্শন রাভালও দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়া (Raval & Dharal Surelia)-র সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। উদয়পুরে হওয়া সেই বিয়ের অনুষ্ঠান ছিল অত্যন্ত সাদামাটা কিন্তু আন্তরিকতায় ভরপুর।
অন্য দিকে আবার, কয়েকটি বিয়ে ছিল একেবারে উৎসবমুখর। ফেব্রুয়ারিতে তিন দিনের অনুষ্ঠান করে বিয়ে করেন ইউটিউবার-অভিনেত্রী প্রাজক্তা কোলি এবং ভৃষাঙ্ক খানাল (Prajakta Koli & Vrishank Khanal)। হিন্দু রীতির সাথে নেপালি সংস্কৃতির মেলবন্ধনই এই বিয়ের নজর কেড়েছিল।
গায়ক আরমান মালিকও বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে মহাবলেশ্বরে আশনা শ্রফ ( Armaan Malik and Aashna Shroff)-এর সঙ্গে বিয়ের অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে তাঁদের পরিবার এবং বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
আদার জৈন এবং আলেখা আডবাণী (Aadar Jain and Alekha Advani)-র বিয়ে ছিল একদম ব্যতিক্রমী। গোয়ায় খ্রিস্টান মতে শুরু হয়ে মুম্বইয়ে হিন্দু রীতিতে শেষ হয়েছিল সেই দীর্ঘ বিয়ের আয়োজন।
কিছু তারকা আবার আলাদা সংস্কৃতি আর ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। র্যাপার রাফতার জানুয়ারিতে মনরাজ জাওয়ান্ডা (Rapper Raftaar & Manraj Jawanda)-কে বিয়ে করেন। তাঁরা দু'টি আলাদা রীতিতে তাঁদের বিয়ে সারেন। একবার দক্ষিণী মতে এবং পরে আর একবার পাঞ্জাবি গুরুদ্বারায়।
চলতি সেপ্টেম্বরে টেলিভিশন অভিনেত্রী অবিকা গোর ও মিলিন্দ চাঁদওয়ানি (Avika Gor & Milind Chandwani) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেত্রী সারা খানও প্রথমে আইনি ভাবে বিয়ে করেন এবং পরে নিকাহ ও হিন্দু মতে অনুষ্ঠান সারেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications