দেখতে দেখতে তিন বছর, পুলওয়ামার শহিদের 'জরা ইয়াদ করো কুরবানি'
দেখতে দেখতে তিন বছর, পুলওয়ামার শহিদের 'জরা ইয়াদ করো কুরবানি'
দেখতে দেখতে তিন বছরে পড়ল 'শত শহিদের রক্তে রাঙানো' সেই হত্যা-তাণ্ডব। চাপ রক্তের দাগ, ইতিউতি ছড়ানো ভারতীয় জওয়ানদের দলদলে মাংসপিণ্ড আর সেই অদ্ভুত থমথমে আবহাওয়া এখন অবশ্য আর নেই পুলওয়ামার মাটিতে। শ্বাস নিলেও আসেনা সদ্য পোড়া বারুদের গন্ধ। কিন্তু ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের এই উপত্যকার রূপ ছিল সম্পূর্ণ আলাদা। উগ্রপন্থীর বিকৃত মানসিকতার নজির সৃষ্টি করে নিমেষে নরকে পরিবর্তিত হয়েছিল 'ভূস্বর্গ'। আর তার তিন বছর পূর্তিতে সেই ঘটনা স্মরণ করছেন দেশের মানুষ।

সেই অভিশপ্ত দিন
২০১৯ সালের সেই ১৪ ফেব্রুয়ারি, বোধহয় এত অভিশপ্ত প্রেম দিবস গোটা দেশ এর আগে কখনও দেখেনি। ২,৫০০ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ জওয়ানদের নিয়ে ৭৮ টি গাড়ীর একটি কনভয় ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল এই সেনা কনভয়ের। কিন্তু অবন্তীপাড়ার কাছাকাছি লেথপোরায় ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। জাতীয় সড়কের উপরেই আত্মঘাতী বোমা হামলার শিকার হয় সেনা কনভয়। বিস্ফোরণ এতই তীব্র ছিল যে প্রায় ৮০ মিটার দূরে ছিটকে পড়ে সেনাদের দেহ। এমনকি কোনটা কার দেহ তা সনাক্ত করতেও যথেষ্ট বেগ পেতে হয় আধিকারিকদের।

'যো শহিদ হুয়ে হ্যায়'
সেনা কনভয়ের উপর অতর্কিতে চালানো এই জঙ্গি হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ এইভাবে ভাষায় প্রকাশ করে লেখা খুব কঠিন, কারণ এই হামলায় নিছক ৪০ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ যায়নি। এই হামলার দগদগে ক্ষত আহত করেছে রাজধানী দিল্লিকে। আহত করেছে গোটা ভারতকে। আর এই আঘাত দীর্ঘদিন বাদেও বজায় থাকবে দেশের হৃদয়ে। এই আত্মঘাতী হামলায় ৪০জন ভারতীয় জওয়ান শহিদ হন, এবং গুরুতর আহত হয়েছিলেন আরও ৩৫জন।

দায় কার?
পুলওয়ামা হামলাকে ১৯৮৯ সালের পর হওয়া কাশ্মীরে ভারতের রাজ্য সুরক্ষা কর্মীদের উপর ভয়াবহতম সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করা হয়। তার এতবড় হামলা চালানোর পর স্বভাবতই প্রশ্ন উঠেছিল যে এই হামলার জন্য আসলে দায়ী কে। সন্দেহের তীর সরাসরি পাকিস্তানের উপরেই নিক্ষেপ করে নয়াদিল্লি। কিন্তু সরাসরি এই হামলার দায় ঝেড়ে এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল পাক সরকার। পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ' জইশ-ই-মোহাম্মদ'। কিন্তু জইশ নেতা মাসুদ আজহার বহাল তবিয়তে পাকিস্তানে রয়েছেন বলে একাধিক তথ্য ও প্রমান সামনে এসেছে বার বার।

আত্মঘাতী আদিল আহমদ দার
এখনও পর্যন্ত এই ভয়ঙ্করতম এই হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দার, ওরফে আদিল আহমদ গাদি তাকরেনওয়ালা বা ওয়াকাস কমান্ডো। এই যুবক কাকাপড়ার বাসিন্দা বলে তথ্য সামনে আসে এই হামলার পর। আত্মঘাতী হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিলের। কিন্তু এই ঘটনার পর ভারতীয় পুলিশ তাকে মারধর করার পরেই আদিল উগ্রপন্থী হয়ে উঠেছিল ও প্রতিশোধ নেওয়ার মনোভাব সেখান থেকেই তার মধ্যে আসে বলে দাবি করেছিলেন তার বাবা মা। প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে ৬বার আদিলকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তাকে বিনা অভিযোগে মুক্তি দেওয়া হয়।

পুলওয়ামার বদলা
উরি জঙ্গি হামলার পর যেমন সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে ভারত বুঝিয়েছিল যে এই দেশ মার খেয়ে মার মার হজম করেনা। বরং শত্রুর ঘরে ঢুকে তাকে নিকেশ করে। ঠিক সেই রকমই পুলওয়ামায় এত বড় হামলার পর ধৈর্যের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। পুলওয়ামার বদলা 'এয়ার স্টাইক'এর মাধ্যমে নেয় ভারত। আর যার ফল বালাকোট বিমান হামলা। সেই বছরই ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ ২০০০ জেট বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বোমা হামলা চালায়। এই হামলায় জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবির ধ্বংস হওয়ার তথ্য সামনে আনে ভারত। কিন্তু সেই সব দাবি অস্বীকার করে পাকিস্তান।

'আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ দ্যাট'
ভারতীয় ও পাকিস্তানি বিমানের মধ্যে লড়াইয়ে ভারতের মিগ-২১ বিমানে ছিলেন ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানী যুদ্ধ বিমানের হামলায় ভেঙে পরে তাঁর বিমান। এবং দুর্ভাগ্যবশত তিনি পাকিস্তানী সীমান্তে পতিত হন। সেখানে তাঁকে আটক করে পাকিস্তানী সেনা। আর তারপরের ঘটনা কার্যত ইতিহাস। ক্ষুধার্ত শিয়ালের মাঝেও তাঁর গলায় প্রবল আত্মবিশ্বাসের সেই কথা 'আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ দ্যাট', ভারতীয় সেনার শৌর্যের এক অন্যতম নিদর্শন কায়েম করেছিল। এরপর প্রবল আন্তর্জাতিক চাপে ১লা মার্চ ২০১৯ সালে অভিনন্দনকে ভারতের হাতে প্রত্যার্পণ করে পাকিস্তান।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications