Lok Sabha Elections 2024: মুসলিম ভোটব্যাঙ্কে নজর মোদীর, ‘হাতিয়ার’ তুলে দিলেন বিজেপি সাংসদদের
২০২৪-এর লোকসভা নির্বাচনের মহাসংগ্রাম যে কঠিন হতে চলেছে, তা বুঝেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তাঁর নজর পড়েছে মুসলিম ভোটব্যাঙ্কে। মুসলিম ভোটব্যাঙ্ক করায়ত্ত করতে তিনি বিজেপি সাংসদদের উপায় বাতলে দিলেন। কোন অস্ত্র প্রয়োগে পদ্মের ঘরে আসতে পারে মুসলিম ভোট, তাও জানালেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি এনডিএ-র বৈঠক বিজেপি সাংসদদের উদ্দেশে নরেন্দ্র মোদী জানান, মুসলিম মহিলাদের কাছে যেতে। তিনি তালাক নিষিদ্ধের কথা উল্লেখ করে মুসলিম মহিলাদের কাছে ভোট চাওয়ার কথা বলেন তিনি। তিন তালাক নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছিল, তা মুসলিম মহিলাদের নিরাপত্তা দিয়েছে।

তাই তাঁদের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে হবে। রক্ষা বন্ধন উৎসবের সময়ে মুসলিম মহিলাদের কাছে পৌঁছনোর কথা জানিয়েছেন তিনি। তাঁদের সুরক্ষা যে বিজেপি সরকারই দিতে পারে, সেই বার্তা নিয়ে সমস্ত সাংসদদের হাজির হতে হবে মুসলিম মহিলাদের কাছে, এই জনসংযোগের বার্তা দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী।
সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বিজেপি তথা এনডিএ সাংসদদের সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে যাওয়ার কথা বলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কজকে তুলে ধরার কথা বলেন।
২০২৪ লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী চাইছেন সমাজের বিভিন্ন অংশকে কাছে পেতে। এমনকী মুসলিম ভোটব্যাঙ্কও ঝুলিতে পুরতে চাইছেন তিনি। সেজন্য তাঁর প্রথম টার্গেট মুসলিম মহিলারা। আফ এই ভোটব্যাঙ্ক দখলে তাঁর অস্ত্র তিন তালাক রদ। তিন তালাক রদ হওয়ার পর মুসলিম মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল।

প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের সেই উৎসাহ ফের জাগিয়ে তুলতে নির্দেশ দিয়েছেন বিজেপি সাংসদদের। রক্ষা বন্ধন উৎসবে মুসলিম বোনেদের সঙ্গে বিজেপির সাংসদ ভাইদের মেলবন্ধন ঘটাতে চাইছেন তিনি। সম্প্রতি মন কি বাতে তিনি মুসলিম মহিলাদের মেহরাম ছাড়াই হজ করে আসার প্রশংসা করেছেন।
এ বছর পুরুষ সঙ্গী ছাড়াই ৪০০০ মুসলিম মহিলা হজ করে এসেছেন। হজ নীতিতে পরিবর্তন আনার জন্য তিনি সৌদি সরকারের প্রশংসা করেছেন। এছাড়া মুসলিম মহিলাদের জন্য তাঁর সরকার যে সমস্ত সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন তাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। এভাবেই তিনি মুসলিম মহিলাদের সমর্থন পেতে উদ্যোগী। সে জন্যই তিনি বিজেপি সাংসদদেক প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।












Click it and Unblock the Notifications