যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া আসন কংগ্রেসকে ফিরিয়ে দিল জেডিএস
যোগ্য প্রার্থী খুঁজে না পেয়ে বেঙ্গালুরু উত্তর আসনটি হাতে নিয়েও তা কংগ্রেসকে ছেড়ে দিল এইচডি কুমারস্বামীর জেডিএস।
কর্ণাটকে জোট সুখের হচ্ছে না জেডিএস-কংগ্রেসের। কখনও অন্তর্কলহ, কখনও একে অপরকে দোষারোপ তো কখনও দল ভাঙানোর খেলা। এসবই চলেছে। তার মাঝেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোট করে আসন ভাগাভাগি করে নিয়েছে কংগ্রেস, জেডিএস। আর এবার কর্ণাটকে দেখা গেল অন্য সমস্যা।

যোগ্য প্রার্থী খুঁজে না পেয়ে বেঙ্গালুরু উত্তর আসনটি হাতে নিয়েও তা কংগ্রেসকে ছেড়ে দিল এইচডি কুমারস্বামীর জেডিএস।
এই বিষয়ে কর্ণাটক কংগ্রেসের নেতা কেসি বেণুগোপাল দলের তরফে জেডিএসকে ধন্যবাদ জানিয়েছেন। একসঙ্গে লড়ার বার্তাও দিয়েছে।
শুরুতে জেডিএস ২৮টি আসনের মধ্যে ১২টি দাবি করেছিল। তবে কংগ্রেস তা মেনে নেয়নি। কারণ জেডিএসের দাপট শুধু মাত্র ছয়টি জেলায় সীমাবদ্ধ। শেষ অবধি জেডিএসকে ৮টি আসন দেওয়া হয়।
তবে সেখানেও দেখা গিয়েছে, আটটি আসনের মধ্যে পাঁচটিতেই জেডিএস দুর্বল। মনোনয়ন জমা করার শেষ দিন চলে আসায় এখনও প্রার্থী জোগাড় করতে না পেরে কংগ্রেসকে তাই আসন ফিরিয়ে দিতে বাধ্য হল জেডিএস।












Click it and Unblock the Notifications