Lok Sabha Election Result 2024: কোন 'পথে' রাহুল গান্ধী? কোনটা ছাড়বেন কোনটা ধরবেন! বাড়ছে ধোঁয়াশা
Lok Sabha Election Result 2024: দেশের রায় স্পষ্ট! একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দিল্লির মসনদে বসা হচ্ছে না নরেন্দ্র মোদীর। সরকার গঠনে বড় ভূমিকা থাকছে বিজেপির সঙ্গে থাকা শরিকদলগুলির। তবে এবারের নির্বাচনে অভাবনীয় উত্থান ঘটেছে কংগ্রেসের। দীর্ঘ ১৫ বছর পর প্রায় ১০০ ছুঁইছুঁই আসনে জয় পেয়েছে।
এমনকি রাহুল গান্ধী দুটি লোকসভা আসন (Lok Sabha Election Result 2024) থেকেই অভাবনীয় জয় পেয়েছেন। তবে কেরলের ওয়েনাড আসন ছাড়তে পারেন সোনিয়া পুত্র। এমনটাই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। কংগ্রেসের ওই সূত্রের দাবি, রাহুল উত্তরপ্রদেশের রায়বেরলি আসন থেকে সাংসদ হিসাবে কাজ করবেন।

উত্তরপ্রদেশের এই আসনে তাঁর জয়ের মার্জিন অনেক বেশি। মানুষ দু'হাত তুলে আশির্বাদ করেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, এই আসনের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক দীর্ঘদিনের। একাধিক স্মৃতি জড়িয়ে। আর সেই কারণে উত্তরপ্রদেশের রায়বেরলি লোকসভা আসনকেই রেখে দিতে চান রাহুল।
রাহুল গান্ধী টানা দ্বিতীয়বার কেরালার ওয়েনাড লোকসভা আসন (Lok Sabha Election Result 2024) থেকে জিতেছেন। সিপিআই-এর অ্যানি রাজাকে ৩.৬৪ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। দুই লোকসভা কেন্দ্র থেকে জয়ের পরেই রাহুল গান্ধী মঙ্গলবার বলেন, কেরালার ওয়েনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরলির মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে।
এজন্য দুই কেন্দ্রের মানুষকেই ধন্যবাদ জানান। তবে কোন আসন থেকে সাংসদ হিসাবে কাজ করবেন এই প্রসঙ্গে কংগ্রেসের নব নির্বাচিত সাংসদ বলেন, পুরো বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব। ফের সিদ্ধান্ত নেব। এই অবস্থায় আজ বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
যেখানে ২০ টিরও বেশি বিজেপি বিরোধী রাজনইরতিক দল যোগ দিয়েছেন। সেই বৈঠকে কংগ্রেস কোন আসন ছাড়বে আর কোথা থেকে সাংসদ হিসাবে কাজ করবেন তা নিয়ে চর্চা হতে পারে।












Click it and Unblock the Notifications