মোদী রাহে না রাহে দেশ হামেশা রাহেগা! প্রথমে বারাণসীতে রোড শো, পরের দিন মনোনয়ন জমা প্রধানমন্ত্রীর মোদীর
Lok Sabha Election 2024: প্রচার ব্যস্ততার মধ্যে পাঁচ মে রবিবার অযোধ্যার রাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। শুয়ে পড়ে প্রণামও করেন তিনি। এদিকে তৃতীয়বারের জন্য বারাণসীর বিজেপি প্রার্থী মোদী আগামী ১৪ মে মনোনয়ন জমা দেবেন। রবিবার এই কথা জানিয়েছেন বারাণসী শহর বিজেপির সভাপতি বিদ্যাসাগর রাই।
তার আগে আগামী ১৩ মে সোমবার প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে রোড শো করবেন। তাঁর রোড শোয়ের রুট চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বারাণসী শহর বিজেপির সভাপতি বিদ্যাসাগর রাই। এবার বারাণসী আসনে প্রধানমন্ত্রী মোদী প্রতিদ্বন্দ্বী হলেন উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই এবং বিএসপির তরফে আতাহার জামাল লারি।

মোদী বারাণসী থেকে প্রথমবার জয়ী ২০১৪-তে
২০১৪ সালের পরে ২০১৯-এও প্রধানমন্ত্রী মোদী বারাণসী থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে তিনি প্রথমবার বারাণসী ছাড়াও গুজরাতের একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু দুই আসনে জয়ের পরে তিনি বারাণসী ধরে রাখেন। ২০১৪-র নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী আপ-এর অরবিন্দ কেজরিওয়ালকে তিনলক্ষের বেশি ভোটে পরাজিত করেন।
মোদীর নিশানায় কংগ্রেস ও এসপি
প্রধানমন্ত্রী মোদী রবিবার উত্তর প্রদেশে ইটাওয়ায় বিজেপির প্রচারসভায় ভাষণ দেন। সভায় তিনি পরিবার কেন্দ্রিক রাজনীতি নিয়ে কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টিকে নিশানা করেন। তিনি বলেন, কংগ্রেস ও সমাজবাদী পার্টি কেবল নিজেদের পরিবারের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, মোদী রাহে না রাহে দেশ হামেশা রাহেগা। কংগ্রেস ও এসপি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর মোদী এবং যোগী জনগণের সন্তানদের ভবিষ্যতের জন্য কাজ করেন।
জনগণের কাছে আশীর্বাদ প্রার্থী
সমাবেশে প্রধানমন্ত্রী মোদী জনগণের আশীর্বাদ চান এবং বলেন, সততার সঙ্গে তাদের সেবা করা হল তাঁর ধর্ম। তিনি বলেন, মোদী শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, আগামী ২৫ বছরের জন্য দেশের পথ তৈরি করছেন।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনের সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন বারাণসীতে ভোট। আর ফল ঘোষণা হবে চার জুন। এবারের লোকসভা নির্বাচনের প্রথম দফা ১৯ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৬ এপ্রিল হয়ে গিয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications