Lok Sabha Election 2024: মোদী একযোগে বিঁধলেন শরদ-উদ্ধবকে, দিলেন মোক্ষম পরামর্শ, পাল্টা খোঁচা পওয়ারের
PM On Pawar: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোক্ষম খোঁচা দিলেন শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরেকে। তাঁদের দলকে নকল এনসিপি ও নকল শিবসেনা বলে কটাক্ষ।
মোদী আজ এই দুই নেতার নাম না করেই বলেন, এই ছোট দলগুলি কংগ্রেসের সঙ্গে মিলে যাবে বলে ঠিক করেছে। বেঁচে থাকতে এই দলের নেতাদের উচিত অজিত পওয়ার, একনাথ শিণ্ডের সঙ্গে হাত মেলানো।

মোদী পওয়ারকে ইঙ্গিত করে বলেন, ৪০-৫০ বছর ধরে সক্রিয় এক বড় নেতা বারামতী লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে চিন্তায় আছেন। তিনি বলছেন, চৌঠা জুনের পর ছোট দলগুলি বাঁচার জন্য কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। ফলে বোঝা যাচ্ছে নকল এনসিপি ও নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যেতে মনস্থির করে ফেলেছে।
উত্তর মহারাষ্ট্রে নন্দুরবাড়ে মোদী বলেন, কংগ্রেসের সঙ্গে মিশে না গিয়ে অজিত পওয়ার, একনাথ শিণ্ডের কাছে আসুন। উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে শরদ বলেছিলেন, আগামী কয়েক বছরে অনেক আঞ্চলিক দল কংগ্রেসের আরও কাছাকাছি আসবে। দলের স্বার্থে প্রয়োজন মনে করলে তাদের কেউ কেউ কংগ্রেসে মিশেও যেতে পারে।
মোদী বলেন, কংগ্রেস হিন্দু ধর্মের প্রতি আস্থার অবসান ঘটানোর ষড়যন্ত্র করছে। কংগ্রেসের শেহজাদার গুরু মার্কিন যুক্তরাষ্ট্রে বলছেন, রাম মন্দির, রামনবমী নাকি ভারতের আদর্শের পন্থিপন্থী। সঞ্জয় রাউতের মন্তব্য টেনে মোদী বলেন, ডুপ্লিকেট সেনা আমাকে জীবন্ত কবর দেওয়ার কথাও বলছে! এমনভাবে বলছে যাতে তাদের ভোটব্যাঙ্ক তুষ্ট থাকে। তবে যতদিন মোদী বেঁচে আছে, দলিত, আদিবাসী, ওবিসিদের সংরক্ষণ ধর্মের ভিত্তিতে মুসলিমদের মধ্যে বণ্টন করতে দেওয়া হবে না।
মোদীর বক্তব্যের পাল্টা শরদ পওয়ার বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে তা কেন্দ্রীয় সরকার বা শীর্ষ নেতৃত্বের ভূমিকা ছাড়া হয় না। ফলে বোঝাই যাচ্ছে তারা গণতান্ত্রিক কাঠামোয় কতটা আস্থাশীল। যাদের সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস নেই, তেমন কোনও ব্যক্তি, দল বা আদর্শের সঙ্গে আমরা হাত মেলাব না।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?










Click it and Unblock the Notifications