Lok Sabha Election 2024: কাজ করছে না মোদী-যোগীর প্রভাব! উত্তর প্রদেশে যে কয়েকটি আসন BJP-র হাতছাড়া হতে পারে
Lok Sabha Election 2024: দুই হাজার চোদ্দোর থেকে ২০২৪-এ উত্তর প্রদেশ থেকে বিজেপির আসন কমেছে। এবার আসন সংখ্যা সেই একই জায়গায় রাখতে বিজেপি স্লোগান মিশন ৮০। তবে তারা জানে রাজ্যের পূর্বাঞ্চলে জয় তাদের পক্ষে সহজ নয়। নরেন্দ্র মোদী বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও ২০১৯-এর লোকসভা নির্বাচন এবং ২০২২-এর বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপির ফল ভাল হয়নি।
২০১৯-র নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশের পূর্বাঞলে তিনটি আসনে জয় পেলেও, পাঁচটি আসনে পরাজিত হয়। তারপরে ২০২২-এর নির্বাচনে যোগী আদিত্যনাথ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও, বিজেপি ওই এলাকায় কয়েকটি জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। যে কারণে ওই এলাকার আটটি আসন বিজেপির কাছে যথেষ্টই উদ্বেগের।

- গাজিপুর
২০১৯-এর নির্বাচনে গাজিপুর থেকে জয়ী হয়েছিলেন বিএসপির আফজল আনসারি। এই আসন থেকে তিনবারের সাংসদ মনোজ সিনহা এখন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। বিজেপি এবার এই আসন থেকে প্রার্থী করেছে পারসনাথ রাইকে।
- আজমগড়
২০১৯-এর সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব আজমগড় আসন থেকে ২.৫ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। এই আসন যাদব ও মুসলিম অধ্যুষিত। তবে অখিলেশ যাদবের পদত্যাগের পরে উপনির্বাচনে তাঁর ভাই ধর্মেন্দ্র যাদব এই আসন থেকে শোচনীয়ভাবে পরাজিত হন। জয়ী হন ভোজপুরীল অভিনেতা তথা গায়ক দীনেশ লাল যাদব।
- চান্দৌলি
২০১৯-এর নির্বাচনে বিজেপি চান্দোলি আসনে জয়ী হয়েছিল। তবে সেখানে জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে বিজেপির লড়াই খুবই কঠিন। এই আসনে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি যথাক্রমে বীরেন্দ্র সিং এবং সত্যেন্দ্র কুমার মৌর্যকে প্রার্থী করেছে।
- বালিয়া
গতবার বিজেপি এই আসনে পনেরো হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিল। এবার গেরুয়া শিবির এই আসনে প্রার্থী করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র্শেখরের ঠছেলে নীরজ শেখরকে। তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টি এবং বিএসপি উভয়েই প্রার্থী দিয়েছে।
- জৌনপুর
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনে পরাজিত হয়। জিতেছিলেন বিএসপির শ্যাম সিং যাদব। ১৯৮৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিজেপি এই আসন থেকে চারবার জয়ী হয়েছিল। এই আসনে এবার বিজেপির কৃপাশঙ্কর সিংয়ের সঙ্গে লড়াই হচ্ছে এসপির বাবু সিং কুশওয়াহার।
- ঘোসি
২০১৯-এর নির্বাচনে ঘোসি আসনে জয়ী হয়েছিলেন, সমাজবাদী পার্টির অতুল রাই। এবার এই আসনে এসপি তাদের প্রার্থী বদল করেছে। এনডিএ প্রার্থী করেছে ওমপ্রকাশ রাজভরের ছেলে অনিল রাজভরকে।
- লালগঞ্জ
২০১৪ সালে লালগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন বিজেপির নীলম সোনকর। কিন্তু ২০১৯-এ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করায় এই আসনটি বিজেপির হাতছাড়া হয়।
- মছলি শহর
গতবার বিজেপি উত্তর প্রদেশে সব থেকে কম ব্যবধানে যে আসনে জয়ী হয়েছিল তা হল মছলি শহর। ব্যবধান ছিল মাত্র ১৮১ ভোটের। বিজেপি এবার গতবারের জয়ী বিপি সরোজকে প্রার্থী করেছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications