Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: উত্তর প্রদেশে সুইপ করবে বিজেপি-সহযোগীরা! India TV-CNX-এর Opinion poll

Lok Sabha Election 2024: মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার অপেক্ষা। তারপরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। তার আগে অবশ্য বিভিন্ন সংস্থা তাদের ওপিনিয়ন পোলের ফল প্রকাশ করছে। সর্বশেষ ইন্ডিয়া টিভি-সিএনএক্স তাদের ফলাফল নিয়ে হাজির হয়েছে।

সেখানে বলা হয়েছে, এখনই নির্বাচন হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স উত্তর প্রদেশের ৮০টির মধ্যে ৭৮ টি আসনে ক্লিন সুইপ করতে পারে। বাকি দুটি আসন ইন্ডিয়া ব্লকের তরফে সমাজবাদী পার্টি জিততে পারে।

Lok sabha Election 2024: India TV-CNX Opinion poll

সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৩.১৬ শতাংশ ভোট পেতে পারে। তুলনায় ইন্ডিয়া ব্লক পেতে পারে ৩২.৫৭ শতাংশ ভোট। সেখানে বিএসপি ১০.৪৩ শতাংশ এবং নির্দলসহ অন্যরা পেতে পারে ৩.৮৪ শতাংশ ভোট। ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পশ্চিম উত্তর প্রদেশে ৮ টি, রোহিলখণ্ডে ১২ টি, বুন্দেলখণ্ডে ৪ টি এবং অওধে ১৪ টি আসন পেয়ে ক্লিন সুইপ করতে পারে।

এছাড়া এনডিএ দোয়াবে ১৩ টির মধ্যে বারোটি আসন জিততে পারে। একটি আসন পেতে পারে ইন্ডিয়া ব্লক। অন্যদিকে পূর্বাঞ্চলের ২৯ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ২৮ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে একটি আসন।

ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষায় উত্তর প্রদেশের কুড়িটি আসনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে বড় ব্যবধানে জিততে চলেছেন। এছাড়াও এনডিএ প্রার্থীরা মুজফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, লখনৌ, এলাহাবাদ, ফৈজাবাদেও বড় ব্যবধানে জয়ী হতে পারেন।

অন্যদিকে মনইপুরী থেকে বড় ব্যবধানে জিততে পারেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী। আজমগড়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বীর থেকে কিছুটা এগিয়ে থাকবেন বলেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ প্রার্থীরা আমেঠি, গৌতম বুদ্ধ নগর, পিলিভিত, সুলতানপুর, কনৌজ ও মির্জাপুরে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের থেকে সামান্য এগিয়ে থাকবেন।

আবার এনডিএ প্রার্থীরা রায়বরেলি, রামপুর, ফিরোজাবাদ, বদায়ূন ও গাজিপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলেও সমীক্ষায় বলা হয়েছে। এই সমীক্ষা চালানো হয়েছিল উত্তর প্রদেশের আশিটি কেন্দ্রে পাঁচ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে বিভিন্ন সংস্থার করা ওপিনিয়ন পোলে বলা হয়েছিল উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৭৩-৭৫ টি আসন। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট পেতে পারে চার থেকে ছটি আসন।

এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকে শুধুমাত্র এসপি ও কংগ্রেস রয়েছে। অন্যদিকে এনডিএ-তে রয়েছে বিজেপি, আরএলডি, আপনা দল সোনেলাল, নিশাদ পার্টি এবং এসবিএসপির মতো দলগুলি। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ উত্তর প্রদেশ থেকে ৬৪ টি আসনে জয়ী হয়েছিল। মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি ১০ টি, সমাজবাদী পার্টি পাঁচটি এবং কংগ্রেস একটি আসনে জয় পেয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+