Bihar Lok Sabha Election 2024 Exit Poll: বিহারের ৪০ আসনে I.N.D.I. নাকি NDA? কার পাল্লা ভারী?
Bihar Lok Sabha Election 2024 Exit Poll: সাত দফায় মোটের উপর শান্তিপূর্ণ ভাবে নির্বাচন মিটল দেশে! কোন দল জিতবে আর কে হারবে? জয়-পরাজয়ের গণিত কী হবে? একের পর এক রাজ্যের বুথ ফেরত সমীক্ষা সামনে আসতে শুরু করেছে।
এক নজর দেখে নেওয়া যাক কেমন হবে বিহারের ফলাফল (Bihar Lok Sabha Election 2024 Exit Poll) ? ৪০ আসনে I.N.D.I. নাকি NDA? কার পাল্লা ভারী জেনে নেওয়া যাক...।

Bihar Lok Sabha Election 2024 Exit Poll: কেমন হবে ফলাফল?
বিহারে ৪০টি লোকসভা আসনে ভোট হয়েছে। আজ শনিবার আটটি আসনে শেষ ধাপে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনের ফলাফল চার জুন জানা যাবে। তার আগে INDIA TV CNX EXIT POLL 2024 এর সমীক্ষা (Bihar Lok Sabha Election 2024 Exit Poll) সামনে এসেছে। তাতে স্পষ্ট যে এবার INDI জোট বড় ঝটকা পেতে পারে বিহারে। সেই মতো NDA 34-36 আসনে জয় পেতে পারে, INDI জোট পেতে পারে 4-6 টি আসন।
বিহারে সাত দফায় ভোট হয়েছে। সবকটি ৪০টি আসনের এক্সিট পোল জেনে নিন, পরিসংখ্যান কী বলছে?
বিজেপি -17
জেডিইউ -11-13
লোজপা (R)-3-4
হিন্দুস্তান আবাম মোর্চা-1
রায়দ -3-5
কংগ্রেস-2-2
অন্য- -1-1
Bihar Lok Sabha Election 2024 Exit Poll: NEWS24 TODAY'S CHANAKYA সমীক্ষা কী বলছে?
অন্যদিকে NEWS24 TODAY'S CHANAKYA এর বুথ ফেরত সমীক্ষা (Bihar Lok Sabha Election 2024 Exit Poll) অনুযায়ী, বিহারে (Bihar) এ - বিজেপি জোট (NDA) 36±4 আসন পেতে পারে। INDIA জোট 4±4 টি আসন পেতে পারে। অন্যান্যরা 0±1 টি আসন বিহারে পাওয়ার ইঙ্গিত।












Click it and Unblock the Notifications